Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অক্টোবর ও নভেম্বর ঘূর্ণিঝড় তৈরির (Cyclone Akvan) অনুকূল সময়। সেই আবহেই বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা ঘিরে বাড়ছে জল্পনা। ‘অর্ণব’ ও ‘মুরাসু’র পর চলতি মরসুমে কি এবার তৃতীয় ঘূর্ণিঝড়ের মুখোমুখি হতে পারে দেশ? যদিও এই মুহূর্তে ঘূর্ণিঝড় তৈরি হওয়া নিয়ে নিশ্চিত কোনও পূর্বাভাস দেয়নি মৌসম ভবন।
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত (Cyclone Akvan)
আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে (Cyclone Akvan) ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সেটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। সপ্তাহান্তে তা আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপের চেহারা নিতে পারে বলে পূর্বাভাস। অনুকূল পরিস্থিতি তৈরি হলে এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ঘূর্ণিঝড়টির নাম হবে ‘আকভান’। নামটি দিয়েছে ইরান। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ সম্পর্কে এখনও স্পষ্ট কোনও তথ্য মেলেনি।
কেমন থাকবে আবহাওয়া?
অন্যদিকে, নভেম্বরের শুরুতে যে শীতের হালকা আমেজ অনুভূত হচ্ছিল, তা আপাতত বজায় থাকার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা কমবে। আকাশ পরিষ্কার থাকার পাশাপাশি আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।


