Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিবাহবহির্ভূত সম্পর্কের একাধিক (Jensen Huang Controversy) অভিযোগ ঘিরে ক্রমশ চাপ বাড়ছে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের উপর। তাঁর ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বৃহস্পতিবার সংস্থার পরিচালন পর্ষদ বৈঠকে বসতে পারে বলে সূত্রের খবর। যদিও তাঁকে পদ থেকে সরানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, এমন কোনও তথ্য এখনও সামনে আসেনি।
গুপ্তচরবৃত্তির অভিযোগ (Jensen Huang Controversy)
সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হুয়াংয়ের (Jensen Huang Controversy) বিরুদ্ধে নতুন করে সংস্থার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েলের সঙ্গে সম্পর্কের অভিযোগ উঠেছে। এর আগে অ্যালিস হুয়াং নামে এক চিনা ব্যবসায়ীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে চিনে এনভিডিয়ার চিপ সরবরাহে সহায়তা এবং গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে। তবে অভিযোগগুলির সত্যতা স্বাধীন ভাবে প্রতিষ্ঠিত হয়নি।

‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদনে এনভিডিয়ার (Jensen Huang Controversy) কয়েক জন প্রাক্তন কর্মীর বক্তব্য তুলে ধরে দাবি করা হয়েছে, চলতি বছরের মার্চে সান হোসেতে একটি সম্মেলনের সময় হুয়াং ও কিম্বার্লি পাওয়েলকে একসঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছিল। এই অভিযোগ নিয়ে হুয়াং প্রকাশ্যে বিস্তারিত মন্তব্য করেননি।

শেয়ারবাজারে প্রভাব
এদিকে নেতৃত্বের অনিশ্চয়তার প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। বুধবার বাজার বন্ধের পরবর্তী লেনদেনে এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ৮ শতাংশ কমেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। চলতি সপ্তাহে সংস্থার বাজারমূল্যও উল্লেখযোগ্য ভাবে কমেছে।


