Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বিধানসভায় সই জাল কান্ডে সিআইডির নোটিশ খারিজের পাশাপাশি আগাম জামিন ও রক্ষাকবচের আবেদন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলা শুনল না কলকাতা হাইকোর্ট। দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিলেন বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস। ১০ জুন মামলার পরবর্তী শুনানি (Abhishek Banerjee)।

বিধানসভায় বিধায়কদের সই জাল (Abhishek Banerjee)
বিধানসভায় বিধায়কদের সই জাল কাণ্ডে ইতিমধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানীভবনে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সিআইডি। শারীরিক অসুস্থতার কারণে প্রথম হাজিরা এড়ালেও আগামী ৮ জুন আবারও তাঁকে নতুন করে নোটিশ দিয়ে তলব করেছে সিআইডি। গ্রেফতারির আশঙ্কা করে সিআইডির নোটিশ খারিজের আবেদন জানানোর পাশাপাশি আগাম জামিন চেয়ে রক্ষাকবচের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক।
মামলার শুনানি কবে! (Abhishek Banerjee)
শুক্রবার সেই মামলার শুনানি হওয়ার থাকলেও কলকাতা হাইকোর্ট মামলা শুনতে রাজি হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা এদিন বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাসের বেঞ্চে দ্রুত শুনানির আর্জি জানালে তা খারিজ করে দেন বিচারপতি। দু’বার আদালতের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেকের আইনজীবীরা। কিন্তু অগ্রাধিকারের ভিত্তিতে মামলাটি শুনতে রাজি হননি বিচারপতি। আগামী ১০ জন এই মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন: Councillor Arrested: শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ, গ্রেফতার কলকাতা পুরসভার কাউন্সিলর
রক্ষাকবচ পাননি অভিষেক
আদালত মামলাটি না শোনায় রক্ষাকবচ পাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৮ জুন সিআইডি আবারও তাঁকে ভবানীভবনে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। দলীয় সূত্রে খবর, ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে বৈঠক করতে আগামি ৭ তারিখ দিল্লি যাওয়ার কথা অভিষেকের। এই পরিস্থিতিতে অভিষেক এখন কী করেন সেটাই দেখার।



