Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ ১২ বছর ধরে হাওড়া পুরসভায় নির্বাচন হয়নি। ফলে পুরসভার নাগরিক পরিষেবা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে (Suvendu Adhikari)। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় বছরের পর বছর ধরে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এই পরিস্থিতিতে হাওড়ার কাজিপাড়ার একটি অনুষ্ঠান থেকে পুরসভা নির্বাচন নিয়ে বিরোধীদের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, বিরোধীদের বাধার কারণেই হাওড়া পুরসভায় নির্বাচন সম্ভব হচ্ছে না। এর ফলে নাগরিক পরিষেবা থেকেও বঞ্চিত হচ্ছেন এলাকার বাসিন্দারা।

১ ডিসেম্বর থেকে ওয়ার্ডে ওয়ার্ডে কো-অর্ডিনেটর (Suvendu Adhikari)
এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, নির্দিষ্ট সময়ের মধ্যে হাওড়া পুরসভার নির্বাচন সম্পন্ন করা না গেলে বিকল্প ব্যবস্থা হিসেবে ওয়ার্ডে ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে। আগামী ১ ডিসেম্বর থেকেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানান তিনি। তাঁর বক্তব্য, বছরের পর বছর সরকারি আধিকারিকদের দিয়ে পুরসভা পরিচালনা করা সম্ভব নয়। সরকারি আধিকারিকদের কাজেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। তাই নাগরিক পরিষেবা সচল রাখতে ওয়ার্ডগুলিতে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি প্রয়োজন।
সরকারবিরোধীদের জন্য কোনও জায়গা নেই! (Suvendu Adhikari)
তবে কো-অর্ডিনেটর নিয়োগের ক্ষেত্রে একটি শর্তও স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু। তাঁর কথায়, যাঁরা সরকারের পাশে থাকবেন, তাঁদেরই এই দায়িত্ব দেওয়া হবে। সরকারবিরোধী কাউকে কো-অর্ডিনেটর হিসেবে নিয়োগ করা হবে না। অর্থাৎ, পুরসভার প্রশাসনিক দায়িত্বে দলীয় আনুগত্যকেই গুরুত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
কলকাতার পর এবার হাওড়াতেও একই পরিকল্পনা (Suvendu Adhikari)
এর আগে কলকাতা পুরসভার পুনর্বিন্যাস হওয়া ২০৯টি ওয়ার্ডে পছন্দের ব্যক্তিদের কো-অর্ডিনেটর হিসেবে নিয়োগের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই প্রস্তাবে সমর্থন জানিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যও। তাঁর বক্তব্য ছিল, ভোটের মতো পরিস্থিতি না থাকলে বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবতেই হবে। একইসঙ্গে তিনি জানিয়েছিলেন, বিরোধী শিবিরের কাউকে বা দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিদের এই দায়িত্ব দেওয়া হবে না। এবার কলকাতার পাশাপাশি হাওড়াতেও একই পথে হাঁটার ঘোষণা করলেন শুভেন্দু।

আরও পড়ুন: Milk Price: বাড়ল আমুলের দুধের দাম, লিটারে কত টাকা বেশি গুনতে হবে?
সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি
পুরসভা নির্বাচন আটকে থাকার জন্য বিরোধীদের দায়ী করে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে সরকার পরিবর্তনের পরই কলকাতা ও হাওড়া পুরসভার সীমানা পুনর্বিন্যাস করে নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু বিরোধীরা আদালতের দ্বারস্থ হয়ে সেই প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে বলে তাঁর অভিযোগ। এই পরিস্থিতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।



