Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অনন্যা দে: নেতাজি ইস্যুতে ৯ থেকে ১৫ই অগাস্ট (Forward Bloc) দেশব্যাপী আন্দোলনের নামতে চলেছে তাঁর দল ফরোওয়ার্ড ব্লক। বিজেপি রাজ্য সভাপতি ও স্বঘোষিত বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের নেতাজি বিষয়ক বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে চড়ছে পারদ, এবার এই আন্দোলন সারাদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা শুরু করলো ফরোওয়ার্ড ব্লক।
তপ্ত রাজনীতি (Forward Bloc)
নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নিয়ে বিজেপি (Forward Bloc) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তপ্ত হচ্ছে রাজনীতি। ইতিমধ্যেই সেই মন্তব্যের প্রতিবাদে ফরোওয়ার্ড ব্লকের তরফে রাজ্যে কর্মসূচি নেওয়া হয়েছে। থানায় থানায় দায়ের করা হয়েছে অভিযোগ,পাঠানো হয়েছে আইনি নোটিশও। বামফ্রন্টগতভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে পালিত হয়েছে কর্মসূচি। এবার এই নিয়ে বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনকে চিঠি দিলেন সারাভারত ফরওয়ার্ড ব্লকের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জি দেবরাজন। সেখানে তিনি বিজেপি রাজ্য সভাপতির এহেন মন্তব্যকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধেও রাজ্যসভার চেয়ারম্যানকেও চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন জি দেবরাজন।
মঙ্গলবারই নেতাজি ইস্যুতে মুখ খুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তার এই প্রতিবাদী পদক্ষেপকেও স্বাগত জানিয়েছেন দেবরাজন।
আরও পড়ুন: Congress Protest Lalbazar: লালবাজারে সত্যাগ্রহে প্রদেশ কংগ্রেস, নেতৃত্বে শুভঙ্কর ও প্রকাশ জোশী
সামনেই স্বাধীনতা দিবস,তাঁর আগে নেতাজি ইস্যুকে সামনে রেখে দেশব্যাপী ব্যাপক আন্দোলনের ভাবনা রয়েছে ফরোওয়ার্ড ব্লকের। তা যদি হয় তাহলে রাজ্য বিজেপির অস্বস্তি বাড়ার সম্ভবনা রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।


