Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: একদিকে ব্যাট হাতে বিরাট কোহলি, রোহিত শর্মা ও শুভমান গিলদের দাপট (Indian football team)। অন্যদিকে ফুটবলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কার্যত অসহায় আত্মসমর্পণ ভারতের। ক্রিকেটে যখন ভারতীয় দল আধিপত্য দেখাচ্ছে, তখন অকল্যান্ডে পাঁচ গোল হজম করল খালিদ জামিলের ছেলেরা। প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৫-০ গোলে হেরে গেল টিম ইন্ডিয়া।
প্রস্তুতি ম্যাচের ছন্দ উধাও (Indian football team)
পানামা, ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে আগের ম্যাচগুলিতে যে লড়াকু ফুটবল উপহার দিয়েছিল ভারত, এদিন তার ছিটেফোঁটাও দেখা গেল না। ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে নিউজিল্যান্ড। ভারতের রক্ষণ সামলাতে কার্যত হিমশিম খেতে হয়। একের পর এক আক্রমণে বারবার বিপদ তৈরি করেন স্বাগতিক ফুটবলাররা।
আত্মঘাতী গোলে শুরু বিপর্যয় (Indian football team)
ম্যাচের মাত্র পাঁচ মিনিটেই পিছিয়ে পড়ে ভারত। বাঁ দিক থেকে বাড়ানো বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন বিজয় ভার্গিস। এরপরও আক্রমণের গতি কমায়নি নিউজিল্যান্ড। ৩৪ মিনিটে জেসি র্যান্ডাল ব্যবধান বাড়ান। বিরতির ঠিক আগে নিজের দ্বিতীয় গোল করে ভারতের কফিনে আরও একটি পেরেক পুঁতে দেন তিনি। প্রথমার্ধ শেষ হয় ৩-০ ব্যবধানে।
পরিবর্তন করেও লাভ হল না (Indian football team)
বিরতির পর একাধিক পরিবর্তন করেন খালিদ জামিল। জয় গুপ্তা ও মেহতাব সিংকে মাঠে নামান তিনি। কিন্তু তাতেও ছবিটা বদলায়নি। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৪-০ করেন ক্রিস উড। ৭৩ মিনিটে বেলাসের গোলে পাঁচ গোলের ব্যবধান তৈরি হয়।
ত্রাতা বিশাল কাইথ (Indian football team)
ভারতের হারের ব্যবধান আরও বড় হতে পারত। একাধিক নিশ্চিত গোল আটকে দেন গোলরক্ষক বিশাল কাইথ। প্রথমার্ধে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করার পাশাপাশি দ্বিতীয়ার্ধে পেনাল্টিও রুখে দেন তিনি। ম্যাচের শেষ দিকেও তাঁর কয়েকটি দুরন্ত সেভে আরও গোলের হাত থেকে রক্ষা পায় ভারত। বিশাল না থাকলে স্কোরলাইন আরও ভয়াবহ হতে পারত।
রক্ষণে আনোয়ারের অভাব স্পষ্ট (Indian football team)
ভারতের রক্ষণে আনোয়ার আলির অনুপস্থিতি এদিন বেশ ভালোভাবেই টের পাওয়া গেল। মাঝমাঠ থেকে আক্রমণ—কোনও বিভাগেই নিজেদের ছন্দ খুঁজে পায়নি ভারত। নিউজিল্যান্ডের শারীরিক শক্তি ও গতির সামনে বারবার পিছিয়ে পড়েছেন ভারতীয় ফুটবলাররা। লিস্টন কোলাসো, মনবীর সিং ও রায়ান উইলিয়ামসদের নিয়েও আক্রমণে বিশেষ ধার দেখা যায়নি।
আরও পড়ুন: Kaviya Maran: সম্পত্তিতে ১০ গুণের ফারাক! অনিরুদ্ধ-কাব্যর বিয়ে ঘিরে চর্চা তুঙ্গে
রবিবার ঘুরে দাঁড়ানোর সুযোগ (Indian football team)
প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ খালিদ জামিলের সামনে (Indian football team)। রবিবার ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। প্রথম ম্যাচের ভুল শুধরে সেই লড়াইয়ে সমতা ফেরানোই এখন লক্ষ্য টিম ইন্ডিয়ার।



