Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা বনাম দিল্লির গুরুত্বপূর্ণ ম্যাচে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR beat DC)।
পরের মরশুমের পরিকল্পনা দিল্লির (KKR beat DC)
বাংলার গানের তুলনা বারবার অনেক ক্ষেত্রেই এসে যায়। রূপম ইসলামের একটি জনপ্রিয় গানের লাইনে বলা আছে ‘এটা যুদ্ধ জিতবার সময় দেওয়ালে যদি পিঠ ঠেকে যায় তবে ঘুরে দাঁড়াতে হয়’। যখন সামনের রাস্তা অন্ধকার সম, কোণঠাসা পরিস্থিতি সেখান থেকেই জন্ম নেয় নতুন লড়াই। মুখোমুখি হতে হয় সেই সকল বাধার যা এক সময় থামাতে চেয়েছিল কিন্তু তার চোখে চোখ রেখে লড়াই করে জিতে যাওয়াই আসল প্রত্যাবর্তন। প্রত্যেকটা ময়দান নতুন, লড়াই আলাদা কিন্তু সেই ময়দানেই করতে হয় এসপার-ওসপার। আর নাইট বাহিনী বিগত চার ম্যাচ ধরে সেটাও করে দেখাচ্ছে (KKR beat DC)।
চলতি আইপিএল-এ ৫১ তম ম্যাচে মুখোমুখি হয় দিল্লি আর কলকাতা। সেই ম্যাচ দুই দলের কাছেই ছিল গুরুত্বপূর্ণপ। সেই ম্যাচে দিল্লির পরাজয় হয় কলকাতার কাছে। এই ম্যাচেও হতাশাজনক পারফর্ম করে দিল্লি ক্যাপিটালস। রাহুল ব্যর্থ হওয়ার দিনে হালে পানি পেলেন না বাকি ব্যাটাররাও (KKR beat DC)।

শুরুটা ভাল না করেও টানা চার ম্যাচ জিতে প্রত্যাবর্তন করেছে নাইট শিবির। ম্যাচ জয়ের পর নাইট অধিনায়ক রাহানে জানান তাঁরা এই মুহূর্তে একটা করে ম্যাচ পরিকল্পনা করে নামছেন। অন্যদিকে কলকাতার কাছে দিল্লি প্লে-অফে যাওয়ার সম্ভাবনা প্রায় ছেড়েই দিয়েছে বলা যায়। ১১ ম্যাচে ৮ পয়েন্ট দিল্লি ক্যাপিটালসের। রয়েছেন টেবিলের ৮ নম্বর স্থানে। সেখান থেকে প্লে-অফে যাওয়া যে এক প্রকার অনিশ্চিত সেটা মেনে নিয়েছেন দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল। এখন থেকেই সেই কারণে তাঁরা পরিকল্পনা করছেন পরের মরশুমের।
শুক্রবার কলকাতার কাছে নিজেদের হতাশা লুকিয়ে রাখেননি অক্ষর প্যাটেল। তিনি বলেন, ‘ভুলগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। আগামী মরশুমের জন্যও আমাদের পরিকল্পনা শুরু করতে হবে। দলের সব ক্রিকেটারকে কীভাবে কাজে লাগানো যায় দেখতে হবে।’
আইপিএল-এ এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলে দিল্লি জয় পেয়েছে মাত্র ৪টি ম্যাচে। বাকি রয়েছে তিনটি ম্যাচ। সেই সবকটা জিতলেও দিল্লির পয়েন্ট হবে ১৪ আর সেখান থেকে প্রায় অসম্ভব প্লে-অফের রাস্তা। এখনও পর্যন্ত কোনও দলই পৌঁছায়নি প্লে-অফে। এই মুহূর্তে হায়দরাবাদ রয়েছে ১৪ পয়েন্টে, পাঞ্জাব ১৩ পয়েন্টে। বেঙ্গালুরু, রাজস্থান এবং গুজরাট রয়েছে ১২ পয়েন্টে। সুতরাং বোঝাই যাচ্ছে যে প্লে-অফের অঙ্ক এখন বেশ জটিল।
আরও পড়ুন: Suvendu Adhikari Oath: বঙ্গে প্রথম বিজেপি শাসন, মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন শুভেন্দু
একদিকে পয়েন্ট আর অন্যদিকে নেট রান রেট। আইপিএল-এ খেলা ১০টি দলের মধ্যে নেট রান রেট সবথেকে খারাপ দিল্লির। সেখান থেকে সবদিক বিবেচনা করলে দেখা যাবে প্লে-অফ দিল্লির অধরাই থেকে যাবে এই মরশুমেও। এই সহজ সত্যিটা কলকাতার কাছে ম্যাচ হেরে মেনে নিয়েছেন অক্ষর পাটকেল। সেই কারণেই তাঁদের এখন লক্ষ্য পরের মরশুমে ঘুরে দাঁড়ানোর (KKR beat DC)।


