Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রিমিক মাঝি: নভেম্বরের মাঝামাঝিতেও (Winter Delay) রাজ্যে শীতের আমেজ কার্যত উধাও। কবে মিলবে জাঁকিয়ে শীতের দেখা? ঘনঘন ধেয়ে আসা সাইক্লোনই শীতের পথে প্রধান বাধা? ঋতুর এই খামখেয়ালিপনার কী প্রভাব পড়বে জনজীবন? কী বলছেন পরিবেশবিদরা?
উধাও শীতের আমেজ (Winter Delay)
নভেম্বরের মাঝামাঝি সময় চলে এলেও কলকাতা-সহ রাজ্যে (Winter Delay) এখনও শীতের আমেজ কার্যত উধাও। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে তাপমাত্রা নামার কোনও ইঙ্গিত নেই। নভেম্বরে শেষের আগে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনাও কম। চলতি মাসের শেষের দিকে তাপমাত্রা নামতে পারে ১৮ ডিগ্রিতে। শুধু তাই নয়, এবছর শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা উষ্ণ হতে পারেই বলে মনে করছেন পরিবেশবিদ ও আবহাওয়াবিদরা। গত কয়েকবছরে শীত পিছিয়ে যাওয়ার একাধিক কারণ উঠে এসেছে।
এর কারণ হিসেবে (Winter Delay) পরিবেশবিদ ও অধ্যাপিকা স্বাতী নন্দী চক্রবর্তী জানিয়েছেন, “”আজকে নয়, এটা বহুদিন ধরেই কিন্তু এর একটা চরিত্রটা চেঞ্জ হচ্ছে। আমাদের জলবায়ুর যে ওভারল্যাপিং আমরা ঋতুগুলো দেখতে পেয়েছি, সেগুলো আসছে।”
- “সবথেকে যে বিষয়টা সেটা বলব যে আমাদের যে সাইক্লোনিক বিহেভিয়ারটা, সেগুলো চেঞ্জ হয়েছে।”
- “বাতাসের মধ্যে যে গ্রিনহাউস গ্যাস, যেমন যেটা কার্বন ডাই অক্সাইড, মিথেন যেগুলো আমাদের ডাইরেক্টলি সলিড ওয়েস্টকে আমরা যদি প্রপারলি ম্যানেজ না করতে পারি, সেখান থেকে ডাইরেক্টলি এডাপ্ট হয় আমাদের কিন্তু বাতাসে।”
- “সুতরাং এই যখন এই ধরনের গ্রিনহাউস গ্যাসগুলো যখন বাতাসের মধ্যে বাড়তে থাকে এবং বিভিন্ন ধরনের কিন্তু অ্যানথ্রোপোজেনিক এফেক্টসের জন্য, সেটা মানুষের কার্যকলাপ মানে মানুষ তার মানে অস্তিত্বের কারণে তার জীবনকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন রকম কিন্তুভাবে নেচারকে ব্যবহার করছে।”
- “এবং যেখানেই নেচারকে ব্যবহার করছে সেখানেই কিন্তু প্রচুর পরিমাণ এই ধরনের কার্বন ডাই অক্সাইড এবং তার যে কার্বন ফুটপ্রিন্ট রেখে যাচ্ছে।”
- “এই কারণে কিন্তু বহু জায়গায় হিমবাহ গলে যাচ্ছে এবং সেই হিমবাহ গলার ফলে বিভিন্ন জায়গায় আজকে দেখতে পাওয়া যাচ্ছে যে সি লেভেল রাইজ হচ্ছে এবং এইভাবে কিন্তু বৃষ্টিপাতের প্যাটার্নের মধ্যে চেঞ্জেস আসছে।”
দেরিতে প্রবেশ করছে শীত (Winter Delay)
গত কয়েকবছর ধরেই রাজ্যে দেরিতে (Winter Delay) প্রবেশ করছে শীত। ঘন ঘন সাইক্লোন শীতের পথ আটকে দিচ্ছে বলেই দাবি করছেন পরিবেশবিজ্ঞানীরা।
তিনি আরও জানিয়েছেন, “”তিন চার মাস হয়ে গেল, হালকা শীতের যে আমেজটা আমাদের সাধারণত আমরা পেয়ে অভ্যস্ত সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না। কারণ হচ্ছে আমরা দেখতেই পেয়েছি যে পুজোর সময় থেকে এবং পুজোর সময়ের পরের যে সময়টা থেকে আমাদের একটা বিশাল সাইক্লোনস কিন্তু আমাদের পুরো ভারতবর্ষের এই দক্ষিণপূর্ব উপকূলবর্তী সমস্ত জায়গাটা আজকে পুরো পশ্চিমবঙ্গ থেকে শুরু করে কিন্তু আজকে অন্ধ্র, ওড়িশা, অন্ধ্র, তামিলনাড়ু, কেরল পুরো জায়গাটা থেকে কিন্তু বহুবার এফেক্ট করছে।”
“এবং এই যে রিপিটেড সাইক্লোনের এফেক্টসটা আমাদের বাতাসের যে আমাদের যে ওয়েস্টার্ন যখন আমাদের এই উত্তর-পশ্চিমে যে জলবায়ুর যে আদ্রতাটাকে সেই বৃষ্টিপাতটা হয়ে যাবার পরে যে একটা আমেজ ঠান্ডার আমেজ আসে সেটাকে কিন্তু বাধা সৃষ্টি করছে।”
“কারণ এটা গুমোট থেকে থাকছে কারণ সেই আদ্রতাটা আমাদের যে বাতাসের মধ্যে সেটা কিন্তু ডিউ টু সাইক্লোনিক।”
জনজীবনে প্রভাব (Winter Delay)
আবহাওয়ার এই খামখেয়ালিপনার বড় প্রভাব পড়ছে জনজীবনেও। নির্ধারিত সময়ে ঋতুর আগমন না হওয়ায় ভবিষ্যতে রাজ্য-সহ গোটা দেশে খাদ্য নিরাপত্তার সমস্যা বড় আকার ধারণ করবে বলেই মনে করছে পরিবেশবিদরা।
পরিবেশবিদের কথায়, “”প্যাটার্ন চেঞ্জ হওয়ার জন্য সবথেকে যে বিষয়টা আমাদের মানে নেক্সট ফিউচারে আমাদের এফেক্ট করবে, সেটা হচ্ছে আমাদের ফুড সিকিউরিটি।”
“ফুড সিকিউরিটি হচ্ছে আমাদের এগ্রিকালচারস। আমাদের কিন্তু চাষবাস ভীষণ আমরা কিন্তু একেবারে বৃষ্টিপাত ডিপেন্ডেন্ট মানে আমাদের কিন্তু সমস্ত কিছু শস্য যা আমরা খাই সবকিছুই কিন্তু আমাদের এই বৃষ্টিপাতের উপর ডিপেন্ড করে যায়।”
“পশ্চিমবঙ্গ কথা বলছি না, উত্তর-পূর্ব ভারতেও কিন্তু এই একই ধরনের প্যাটার্ন ভীষণভাবে আমাদের এই ফুড সিকিউরিটির উপর কিন্তু আগামী ইন ফিউচারস একটা বড় কিন্তু আঘাত আনতে চলেছে।”
খাদ্যগুন কমার আশঙ্কা (Winter Delay)
শুধু খাদ্য নিরাপত্তাই নয় আবহাওয়ার খামখেয়ালিপনায় ফসলের খাদ্যগুনও কমার আশঙ্কা রয়েছে।
স্বাতী নন্দী চক্রবর্তীর কথায়, “সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কিন্তু আমরা ফুড হ্যাবিটসের ডিপেন্ডেন্ট।”
“সুতরাং সব জায়গায় যখন ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে সেখানকার যে ফুডের মধ্যে যে নিউট্রিশনস ভ্যালু সেগুলো কিন্তু ভীষণভাবে দরকার গবেষণা করার।”
“যে সেই গবেষণার মাধ্যমে উঠে আসুক যে তার মধ্যে কি ধরনের নিউট্রিশনস ভ্যালুগুলোর চেঞ্জ হচ্ছে।”
জনস্বাস্থ্যতেও বড় প্রভাব (Winter Delay)
আবহাওয়ার এই অপ্রত্যাশিত পরিবর্তন জনস্বাস্থ্যতেও বড় প্রভাব ফেলছে। বাতাসে গুমোট ভাব থাকায় জীবানুরাও সক্রিয় হয়ে উঠছে এবং বিভিন্ন রোগের প্রকোপও বাড়ছে।
তাঁর কথায়, “ক্লাইমেট চেঞ্জের সাথে সাথে আমাদের বডি কিন্তু সহজে অ্যাডাপ্ট করার এই ক্যাপাসিটিটা যদি আমাদের না থাকে বা সেই ধরনের ইমিউনিটি যদি আমাদের না থাকে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই অসুস্থ হয়ে পড়ি।”
“কারণ এই সময় খুব অ্যাক্টিভ হয়ে ওঠে আমাদের বিভিন্ন ভাইরাস, বিভিন্ন ব্যাকটেরিয়াল যে মাইক্রোঅর্গানিজমস্গুলো যেগুলো আমরা কিন্তু নেকেড আইতে দেখতে পাই না সেগুলো আমাদের রিয়ার মধ্যে আছে।”
“এই হিউমিড কন্ডিশনসে কিন্তু তার খুব অ্যাক্টিভ মোডে থাকে।”
আবহাওয়ার এই পরিবর্তনে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি এবং সমুদ্রতলের বৃদ্ধিও অন্যতম বড় কারণ। শুধু তাই নয়, আবহাওয়া ও পরিবেশবিদদের একাংশ মনে করছেন চলতি বছরে এলনিনো পরিস্থিতিও যথেষ্ট শক্তিশালী হতে পারে।
স্বাতী নন্দী চক্রবর্তী জানিয়েছেন, “”আমাদের ভারতবর্ষের এর উৎস নয়।”
“এলনিনো একেবারেই আমাদের প্রশান্ত মহাসাগরের উপরিভাগে তাপমাত্রা বেড়ে যায়।”
“এবং সেখানকার তাপমাত্রাটা বাড়ার কারণে তার যে ওপরের যে বাতাসের যে প্রবাহ, তার কিন্তু পরিবর্তন আসে।”
“এবং সেই পরিবর্তনের কারণে আজকে ভারতবর্ষে এসে আমরা দেখতে পাচ্ছি জলবায়ুর পরিবর্তন হচ্ছে।”
আবহাওয়ার এই খামখেয়ালিপনার জন্য মানব জাতিকেই দায়ী করছেন পরিবেশবিদরা। নভেম্বরের শেষ সপ্তাহের আগে রাজ্যবাসী যে শীতের আমেজ উপভোগ করতে পারবে না। সবমিলিয়ে এবার রাজ্যে শাতের চরিত্র হতে পারে কিছুটা ব্যতিক্রমী।


