Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রিমিক মাঝি: রাজ্যে রাজনৈতিক (Kunal Prasun) পালাবদলের পরই কাকোলি ঘোষ দস্তিদার, রচনা বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের অনুসরণ করে মমতা তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন হাওড়ার মমতা তৃণমূলের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। ফুটবল মাঠের মতো রাজনীতির ময়দানেও প্রসূণ কি ব্যাকভলি দিয়ে আবারও এনসিপিআই ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরছেন? পাঁচ মাসেই কি মোহভঙ্গ হল হাওড়ার সাংসদের?
‘ফিসফিস’ আলোচনা (Kunal Prasun)
শুক্রবার প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মদিনের (Kunal Prasun) অনুষ্ঠানে মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষের সঙ্গে প্রসূণের ‘ফিসফিস’ আলোচনা সেই জল্পনা আরও বাড়িয়ে দিল। যদিও কুণাল ঘোষ জানান, ২০ জন সাংসদের সঙ্গে তিনি কেন এনসিপিআই-তে যোগ দিতে গেলেন, সেই প্রশ্ন তিনি প্রসূন বন্দ্যোপাধ্যায়কে করেছিলেন। হাওড়ার সাংসদ নাকি তাঁর কাছে এনসিপিআই তে যাওয়ার সিদ্ধান্তটা নিয়ে অনুশোচনা করেছেন।
ফেরার বিষয় নিয়ে হয়নি আলোচনা (Kunal Prasun)
তবে, প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফেরার বিষয়ে কোনও আলোচনা হয়নি বলেই দাবি করেছেন কুণাল ঘোষ। যদিও দীর্ঘক্ষণ তাঁদের একান্ত কথাবার্তায় প্রসূনের ‘ঘর ওয়াপসি’ জল্পনা আরও বাড়িয়ে দিল, তাতে কোনও সন্দেহ নেই।
বেলেঘাটার বিধায়ক বলেন, “আমি গণসংস্কৃতি সংসদ আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছে এসেছিলাম, সৌজন্য এটা। আমি বললাম, মমতাদি আপনাকে স্নেহ করতেন, আপনি দিল্লিতে কুড়ি জনের সঙ্গে ধোপার বাড়ি যেতে গেলেন কেন? এতে তো আপনার সম্মান টা নষ্ট হল। উনি বললেন ভুল হয়েছে।”
আরও পড়ুন: Indira Maneka Conflict: কেন পুত্রবধূকে ঘর ছাড়া করেছিলেন ইন্দিরা গান্ধী?


