Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: দিনটা ভুলতে চাইবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা (Gautam Gambhir) । ১৬ বছর পর একসঙ্গে শূন্য রানে আউট হয়েছেন ভারতীয় ক্রিকেটের দুই তারকা। ৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮৯ রানেই গুটিয়ে গিয়েছে ভারতের ইনিংস। ২৬ বছরের মধ্যে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বড় ব্যবধানের হারের মুখ দেখেছে মেন ইন ব্লু। বে ওভালের পিচে কি কোনও জুজু ছিল? হেড কোচ গৌতম গম্ভীর অবশ্য একেবারেই তা মনে করেন না। বরং ব্যাটারদের মানসিকতা ও খেলার ধরন নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।
প্রথম ওভারেই তিন উইকেট, কাঠগড়ায় ব্যাটিং (Gautam Gambhir)
ভারতের ইনিংসের শুরুটা ছিল এক কথায় দুঃস্বপ্ন। ৩৩৪ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই তিন উইকেট হারায় ভারত। কোনও রান না করেই সাজঘরে ফেরেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শ্রেয়াস আইয়ার। ম্যাট হেনরির প্রথম ওভারেই কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় টিম ইন্ডিয়া।
হেনরির বল সামলানো কি এতটাই কঠিন ছিল? গম্ভীরের মতে, আন্তর্জাতিক ক্রিকেটে এমন কোনও বল নেই, যা খেলা অসম্ভব। বরং ব্যাটারদের খেলার ধরনেই গলদ ছিল। আর সেটাই তাঁর কাছে সবচেয়ে বড় উদ্বেগের বিষয়।
‘আনপ্লেয়েবল ডেলিভারি বলে কিছু হয় না‘ (Gautam Gambhir)
ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে গম্ভীর বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে আনপ্লেয়েবল ডেলিভারি বলে কিছু হয় না। প্রথম ১০টা ওভার আমাদের সামলাতে হত। ম্যাট হেনরি ভালো জায়গায় বল করছিল। তার মোকাবিলা করা উচিত ছিল।”
এর পরই ব্যাটিং বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ভারতীয় দলের কোচ। তাঁর কথায়, “৯০-এর ঘরে অলআউট হয়ে গেলে সব সময়ই দুশ্চিন্তা হয়। বিশ্বকাপ খুব কাছে। এমনকী আগের ম্যাচেও আমরা ১১১ রানে সাত উইকেট হারিয়েছিলাম। এটা সত্যিই চিন্তার বিষয়। আমাদের মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে। এই ধরনের পরিস্থিতিতে বিনা উইকেটে ৩৫-৪০ রান করাও ঠিক আছে। আমাদের অভিজ্ঞতা রয়েছে। আশা করি, শেষ ম্যাচে আমরা মানিয়ে নিতে পারব।”
কীভাবে ভাঙল ভারতের ব্যাটিং? (Gautam Gambhir)
প্রথম বলেই রোহিত শর্মাকে ফিরিয়ে দেন ম্যাট হেনরি। অফ স্টাম্পের বাইরে থেকে বলটি আচমকাই ভিতরের দিকে ঢুকে আসে। সামলাতে না পেরে ব্যাটের উপরের অংশে বল লাগান হিটম্যান। স্লিপে দাঁড়িয়ে সহজ ক্যাচ নিতে ভুল করেননি ফিন অ্যালেন।
পরের কয়েকটি বল সামলে খেললেও হেনরির পরের শিকার হন বিরাট কোহলি। ভিতরের দিকে ঢুকে কিছুটা নিচু হয়ে আসা বলে ব্যাটের লাইন ঠিক রাখতে পারেননি তিনি। বল সোজা গিয়ে লাগে স্টাম্পে। এরপর ওভারের শেষ বলে শ্রেয়স আইয়ারকে এলবিডব্লিউ করেন হেনরি। প্রথম ওভারেই তিন উইকেট হারিয়ে কার্যত ম্যাচের বাইরে চলে যায় ভারত।
আরও পড়ুন: Mohun Bagan: মহিলাদের ফুটবল দল গড়তে উদ্যোগী মোহনবাগান, হকি-ভলিবলেও নজর
বিশ্বকাপের আগে চিন্তা বাড়াচ্ছে ব্যাটিং (Gautam Gambhir)
বে ওভালের পিচে ব্যাটিংয়ের জন্য বিশেষ কোনও অসুবিধা ছিল না বলেই মনে করছেন গম্ভীর (Gautam Gambhir)। বিপজ্জনক সুইংও চোখে পড়েনি। সেই উইকেটে ভারতীয় ব্যাটারদের এমন আত্মসমর্পণ স্বাভাবিক ভাবেই প্রশ্ন তুলেছে। বিশেষ করে বিশ্বকাপের আগে পরপর ম্যাচে ব্যাটিং বিপর্যয় চিন্তা বাড়াচ্ছে টিম ম্যানেজমেন্টের। শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সেই উদ্বেগ কাটানোই এখন লক্ষ্য ভারতীয় দলের।



