Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ডুরান্ড জয়ের পরের দিনই সুখবর দিয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal Foreigner)। তাদের দলে যোগ দিয়েছেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার দিয়েগো জিভুলিচ। শোনা যাচ্ছে, চলতি সপ্তাহেই কলকাতায় আসতে পারেন তিনি। পাশাপাশি জোর আলোচনা চলছে এফিয়ংকে নিয়েও। তিনিও নাকি চলতি সপ্তাহে শহরে আসতে পারেন। তবে এর মাঝেই আলোচনায় আরও দুটি স্প্যানিশ নাম উঠে এসেছে। উলটো নাচো মানসালভের অবস্থানই বা কি হবে? সব মিলিয়ে দল বদলের বাজার জমিয়ে দিয়েছে লাল হলুদ।
স্প্যানিশ ফুটবলার আসছে ইস্টবেঙ্গলে? (East Bengal Foreigner)
নাচো মানসালভেকে নিয়ে খুব একটা খুশি নন হাবাস। তার বদলি খুঁজছে ইস্টবেঙ্গল। প্রয়োজনে সপ্তম বিদেশি নিয়েও দল গঠন করতে পারে লাল হলুদ ব্রিগেড। তাছাড়া সামনে এসিএল ২। তাই সেখানে অতিরিক্ত বিদেশি দলে থাকলে তার সুবিধে নিতে পারবেন হাবাস। তাই সেই দিকে নজর রেখেই জোর কদমে খোঁজ চলছে আরেকজন বিদেশির। শোনা যাচ্ছে, স্প্যানিশ উইঙ্গার ইকের গুয়ারোটক্সেনাকে দলে নিতে পারে ইস্টবেঙ্গল। দীর্ঘদিন আইএসএলে খেলেছেন তিনি। গত মরসুমে এফসি গোয়া থেকে ইন্দোনেশিয়ার ফুটবল ক্লাব পেরসিজাপে যোগ দিয়েছিলেন। কিন্তু এই বর্তমান তিনি ফ্রি এজেন্ট। তাই ইস্টবেঙ্গলে তাকে নিতে আগ্রহ দেখালে কোনও সমস্যাতেই পড়তে হবে না লাল হলুদ ক্লাবকে।
হুগো রামা কি আসছেন? (East Bengal Foreigner)
ইকের গুয়ারোটক্সেনা ছাড়াও হুগো রামার নামও শোনা যাচ্ছে। তিনি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলেন। বর্তমানে তিনিও ফ্রি এজেন্ট। তাই তাঁকেও দলে নিতে সমস্যায় পড়তে হবে না লাল হলুদকে। কিন্তু এই মুহূর্তে মিডফিল্ড পজিশনে ফুটবলার রয়েছে ইস্টবেঙ্গলের। তাই তাঁকে নিয়ে একটু সংশয় আছে লাল হলুদ ম্যানেজমেন্টের মধ্যে।
আরও পড়ুন: Mahesh Singh Naorem: কবে মাঠে নামছেন মহেশ? হাবাস জামানায় কি তাঁকে দেখা যাবে?
কবে আসছেন এফিয়ং? (East Bengal Foreigner)
এফিয়ংয়ের কলকাতা আসার অপেক্ষায় রয়েছেন সমর্থকরা (East Bengal Foreigner)। কবে আসছেন তিনি? সমর্থকদের মনে একটাই প্রশ্ন। ক্লাব সূত্রে জানা গিয়েছে ভিসা পেয়ে গিয়েছেন এফিয়ং। চলতি সপ্তাহেই তাঁর কলকাতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে। ডুরান্ড ফাইনালের আগেই তাঁকে কলকাতায় নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে ভিসা হাতে না পাওয়ায় তা সম্ভব হয়নি। তাই এখন দেখার চলতি সপ্তাহে তিনি আসতে পারেন কি না।



