Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিমানের ল্যান্ডিং (IndiGo Emergency Landing) গিয়ারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় বড়সড় বিপদের আশঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত পাইলটের তৎপরতা এবং বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে নিরাপদে অবতরণ করল ইন্ডিগোর গুয়াহাটিগামী একটি বিমান। রবিবার সকালে পুণে বিমানবন্দরে জরুরি অবতরণ করে ৬ই ০৬২৩ নম্বরের উড়ানটি। বিমানে যাত্রী ও বিমানকর্মী মিলিয়ে মোট ১৯২ জন ছিলেন। সকলেই নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
ল্যান্ডিং গিয়ারে সমস্যা (IndiGo Emergency Landing)
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে (IndiGo Emergency Landing) পুণে থেকে গুয়াহাটির উদ্দেশে যাত্রা শুরু করেছিল বিমানটি। আকাশে ওঠার পর পাইলট বুঝতে পারেন, বিমানের ল্যান্ডিং গিয়ারটি নির্দিষ্ট জায়গায় ঢুকছে না। সেটি বাইরেই আটকে রয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে বিষয়টি জানান তিনি। এরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ, ইন্ডিগো এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির মধ্যে জরুরি ভিত্তিতে সমন্বয় শুরু হয়। নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরে ‘ফুল এমার্জেন্সি’ ঘোষণা করে ভারতীয় বায়ুসেনা। প্রস্তুত রাখা হয় দমকল, অ্যাম্বুল্যান্স এবং বিপর্যয় মোকাবিলা দলকে।
কী হয়েছিল?
অবতরণের আগে বিমানের ল্যান্ডিং গিয়ারের অবস্থা খতিয়ে দেখতে রানওয়ের কাছ দিয়ে একবার নিচুতে উড়ে যায় বিমানটি। এই প্রক্রিয়াকে বলা হয় ‘লো পাস’। সব দিক বিবেচনা করে সকাল ৯টা ৪ মিনিটে নিরাপদে রানওয়েতে নামে উড়ানটি। এরপর বিমানটিকে ৭ নম্বর বে-তে নিয়ে যাওয়া হয়। তিনটি দমকলের ইঞ্জিন ও দুটি অ্যাম্বুল্যান্স প্রস্তুত ছিল। পরিস্থিতি স্বাভাবিক বলে নিশ্চিত হওয়ার পর সকাল ৯টা ১০ মিনিটে জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়।
এরপর অ্যারোব্রিজের সাহায্যে ১৯২ জন আরোহীকে নিরাপদে নামানো হয়। যাত্রীদের গুয়াহাটি পৌঁছে দিতে বেঙ্গালুরু থেকে বিকল্প বিমান আনার ব্যবস্থা করছে ইন্ডিগো।


