Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ছটপুজোর উৎসব, ভক্তি আর ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাঝেই বাবুঘাটে দেখা গেল এক অনন্য মানবিকতার ছবি (Indranil Khan)। পুজোর আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে গিয়ে মাঝ গঙ্গায় মৃত্যুর সঙ্গে লড়াই করা একটি কুকুরকে দেখতে পান রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। মুহূর্তের মধ্যে পরিস্থিতির গুরুত্ব বুঝে উদ্ধারকাজের নির্দেশ দেন তিনি। শুধু উদ্ধারের ব্যবস্থা করেই দায়িত্ব শেষ করেননি, উদ্ধার হওয়ার পর নিজে দাঁড়িয়ে থেকে কুকুরটির শুশ্রূষাও করেন। গায়ে জড়িয়ে দেন তোয়ালে, খাওয়ান গরম দুধ। মন্ত্রীর এই মানবিক উদ্যোগ ঘিরে উঠে এসেছে জীবের প্রতি ভালোবাসা ও সহমর্মিতার এক সুন্দর দৃষ্টান্ত।
ছটপুজোর নিরাপত্তা পরিদর্শনে বাবুঘাটে মন্ত্রী (Indranil Khan)
সোমবার ভোর থেকেই কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাটে শুরু হয়েছে ছটপুজোর আয়োজন। সূর্যদেবের আরাধনায় সামিল হয়েছেন অসংখ্য পুণ্যার্থী। উৎসবকে কেন্দ্র করে যাতে কোনও দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য রাজ্য সরকারের তরফে নেওয়া হয়েছে একাধিক বিশেষ ব্যবস্থা। ঘাটগুলিতে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে বিভিন্ন জায়গায় পরিদর্শন করছেন রাজ্যের মন্ত্রীরাও। বাবুঘাটে সেই দায়িত্বেই উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil Khan)।
মাঝ গঙ্গায় মৃত্যুর সঙ্গে লড়াই কুকুরের (Indranil Khan)
ঘাট পরিদর্শনের সময় আচমকাই মন্ত্রীর নজরে আসে একটি দৃশ্য। মাঝ গঙ্গায় ভাসছে একটি কুকুর। প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও জলের প্রবল স্রোতের সঙ্গে পেরে উঠছিল না অসহায় প্রাণীটি। ক্রমশ তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছিল। পরিস্থিতি বুঝতে পেরে এক মুহূর্তও দেরি করেননি মন্ত্রী। উপস্থিত এনডিআরএফ (NDRF) এবং ডিএমজি-র কর্মীদের দ্রুত উদ্ধারকাজ শুরু করার নির্দেশ দেন তিনি।

তিনটি স্পিডবোট নিয়ে উদ্ধার অভিযানে এনডিআরএফ (Indranil Khan)
মন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই তৎপর হয়ে ওঠেন উদ্ধারকারী দলের সদস্যরা। তিনটি স্পিডবোট নিয়ে মাঝ গঙ্গায় শুরু হয় উদ্ধার অভিযান। শেষ পর্যন্ত এনডিআরএফের কর্মীদের তৎপরতায় নিরাপদে উদ্ধার করা সম্ভব হয় কুকুরটিকে। পরে কলকাতা রিভার ট্রাফিক পুলিশের জেটিতে নিয়ে আসা হয় তাকে।
তোয়ালে জড়িয়ে গরম দুধ খাওয়ালেন মন্ত্রী (Indranil Khan)
উদ্ধারের খবর পেয়েই জেটিতে ছুটে যান ইন্দ্রনীল খাঁ। দীর্ঘক্ষণ জলে থাকার কারণে কুকুরটি যাতে ঠান্ডায় অসুস্থ হয়ে না পড়ে, সেই বিষয়টি মাথায় রেখে তার শরীরে সাদা তোয়ালে জড়িয়ে দেন তিনি। পাশাপাশি খাওয়ানোর ব্যবস্থা করেন গরম দুধের। উৎসবের ব্যস্ততার মধ্যেও একটি অসহায় প্রাণীর প্রতি মন্ত্রীর এই যত্ন বিশেষভাবে নজর কেড়েছে।

আরও পড়ুন: Anna Hazare Controversy: বিজেপি-আরএসএসের মদতে আন্দোলন? সোনিয়ার দাবিকে ‘ভুয়ো’ বললেন আন্না হাজারে
‘কুকুরের মধ্যেও তো প্রাণ আছে’, বার্তা ইন্দ্রনীলের
ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, “জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কুকুরের মধ্যেও তো প্রাণ আছে। দেখছিলাম ভেসে যাচ্ছে, তবুও শেষ চেষ্টা করছে। এনডিআরএফ ও কলকাতা পুলিশের তৎপরতায় ওই কুকুরটিকে উদ্ধার করা গিয়েছে।”



