Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মুম্বইয়ে ফের বোমাতঙ্ক (Amitabh Bachchan)। বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের জুহুর বাড়ি ‘জলসা’কে ঘিরে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি একটি হুমকি ইমেলে মুম্বইয়ের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় বিস্ফোরণ ঘটানোর কথা উল্লেখ করা হয়েছে। তালিকায় রয়েছে অমিতাভের বাসভবন, ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং মেয়রের দফতর। এই বার্তা সামনে আসতেই সতর্ক হয়েছে মুম্বই পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলি।
প্রকাশ্যে ষড়যন্ত্রের বিষয় (Amitabh Bachchan)
এরই মধ্যে তদন্তে উঠে এসেছে আরও উদ্বেগজনক (Amitabh Bachchan) তথ্য। বিদেশে অবস্থানরত এক গ্যাংস্টারের সঙ্গে যোগাযোগ থাকা অপরাধী চক্র অমিতাভ বচ্চনকে নিশানা করার পরিকল্পনা করেছিল বলে সন্দেহ তদন্তকারীদের। দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল দিল্লি ও মুম্বইয়ে অভিযান চালিয়ে দুই সন্দেহভাজন শার্পশুটারকে গ্রেফতার করার পর এই ষড়যন্ত্রের বিষয়টি সামনে আসে।
আরও পড়ুন: Suvendu Adhikari: আদিবাসীদের জমির অধিকার নিশ্চিত করার ঘোষণা মুখ্যমন্ত্রীর
পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজনকে বিশেষ উদ্দেশ্যে মুম্বইয়ে থাকার সময়সীমা বাড়াতে বলা হয়েছিল। অভিযোগ, অমিতাভ বচ্চনের বাড়ির বাইরে গুলি চালানোর পরিকল্পনা ছিল তাদের। ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গা নিয়ে অভিনেতার কথিত মন্তব্যকে কেন্দ্র করে এই নিশানা করার পরিকল্পনা হয়ে থাকতে পারে বলে তদন্তে অনুমান করা হচ্ছে। যদিও এমন মন্তব্য করার অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন অমিতাভ।


