Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার পাশাপাশি পশ্চিমবঙ্গে বাণিজ্যিক সহযোগিতার নতুন সম্ভাবনা খতিয়ে দেখতে কলকাতায় গুরুত্বপূর্ণ বৈঠক (Samik Bhattacharya)। বিজেপির রাজ্য দফতরে রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার ফিলিপ গ্রিন। এই বৈঠকে মূলত বাণিজ্য, শিক্ষা, খনি শিল্প এবং বাংলায় অস্ট্রেলিয়ার বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অবস্থান ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও আগ্রহ প্রকাশ করেন অস্ট্রেলিয়ার প্রতিনিধি।

বাংলার বাজারে অস্ট্রেলিয়ার বাণিজ্যিক সম্ভাবনা খতিয়ে দেখার উদ্যোগ (Samik Bhattacharya)
বৈঠক প্রসঙ্গে ফিলিপ গ্রিন জানান, বাংলায় অস্ট্রেলিয়ার জন্য কী ধরনের বাণিজ্যিক সুযোগ তৈরি হতে পারে, তা সরেজমিনে বুঝতেই তাঁর এই সফর। অনুমান কিংবা পূর্বধারণার ভিত্তিতে কোনও সিদ্ধান্তে পৌঁছতে চান না তিনি। বরং বিভিন্ন মহলের সঙ্গে সরাসরি কথা বলে, তাঁদের প্রশ্ন করে এবং মতামত শুনে বাংলার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে বাস্তব ধারণা পেতে চান।
তাঁর বক্তব্যে উঠে আসে ভারতীয়দের মেধা, আধুনিক চিন্তাভাবনা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির প্রসঙ্গ। বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্তে বাঙালিদের বুদ্ধিমত্তা, ব্যবসায়িক মানসিকতা এবং বিশ্বমুখী চিন্তাভাবনা তাঁর নজর কেড়েছে বলেও জানান তিনি। ফলে বাংলার সঙ্গে অস্ট্রেলিয়ার বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারিত করার যথেষ্ট সুযোগ রয়েছে বলে মনে করা হচ্ছে।
ভারতে বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার সম্ভাবনা (Samik Bhattacharya)
বৈঠকে বিশেষ গুরুত্ব পায় শিক্ষা ক্ষেত্র। ফিলিপ গ্রিন জানান, ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার শিক্ষা সংক্রান্ত যোগাযোগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই একাধিক অস্ট্রেলীয় বিশ্ববিদ্যালয় ভারতে তাদের বিদেশি শাখা ক্যাম্পাস খোলার উদ্যোগ নিচ্ছে। সেই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গেও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখার সুযোগ রয়েছে।

আরও পড়ুন: Jammu Kashmir: সেনার ঘেরাটোপে মোস্ট ওয়ান্টেড জঙ্গি, এবার কি মিলবে সাফল্য?
খনি শিল্পে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা, নজরে IMME সম্মেলন
শিক্ষার পাশাপাশি খনি শিল্প ও খনি পরিষেবা ক্ষেত্রেও দুই পক্ষের মধ্যে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়(Samik Bhattacharya)। আন্তর্জাতিক ক্ষেত্রে খনি শিল্পে অস্ট্রেলিয়ার শক্তিশালী অবস্থানের কথা উল্লেখ করেন হাইকমিশনার। আগামী মাসে আয়োজিত হতে চলা IMME সম্মেলনে অস্ট্রেলিয়া থেকে সবচেয়ে বড় প্রতিনিধি দল অংশগ্রহণ করতে চলেছে। ৫০টিরও বেশি অস্ট্রেলীয় সংস্থা এই সম্মেলনে যোগ দেবে বলে জানান তিনি।



