Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক দশম সাফ চ্যাম্পিয়নশিপ (SAAF Championship) জয়ের আনন্দে যখন মেতেছে ভারতীয় ফুটবল দল, ঠিক তখনই ঢাকার জাতীয় স্টেডিয়ামে উঠল অপ্রীতিকর ঘটনার অভিযোগ। শিরোপা জয়ের পর মাঠে ভারতীয় ফুটবলারদের উচ্ছ্বাসের মুহূর্তে গ্যালারি থেকে তাঁদের লক্ষ্য করে বোতল ছোড়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।
লাল কার্ডে বদলে যায় ম্যাচের ছবি (SAAF Championship)
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে খেতাব জিতে নেয় ভারত। ম্যাচের প্রথমার্ধে আলমগীর গাজির গোলে এগিয়ে গিয়েছিল পাকিস্তান। তবে ৫৯ মিনিটে ভিএআর পর্যালোচনার পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পাকিস্তানের জুনেইদ শাহ। ফলে একজন বেশি নিয়ে খেলার সুযোগ পায় ভারত।
সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে সমতা ফেরান সুহেল ভাট। এরপর ৮৮ মিনিটে সন্দীপ মান্ডির জয়সূচক গোলে ২-১ ব্যবধানে ফাইনাল জিতে নেয় ভারত। এর সঙ্গেই দশমবার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের নজির গড়ে ব্লু টাইগার্সরা।
ট্রফি জয়ের উৎসবেই বোতল ছোড়ার অভিযোগ (SAAF Championship)
তবে ভারতের ঐতিহাসিক জয়ের পরেই বিতর্কের সূত্রপাত। অভিযোগ, ট্রফি হাতে নিয়ে ভারতীয় ফুটবলাররা যখন মাঠে উৎসবে মেতেছিলেন, তখন গ্যালারি থেকে তাঁদের লক্ষ্য করে বোতল ছোড়া হয়। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই অভিযোগ ঘিরে ঢাকার জাতীয় স্টেডিয়ামে খেলোয়াড়দের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
হারেও ক্রীড়াসুলভ মানসিকতা পাকিস্তানের (SAAF Championship)
অন্যদিকে, ম্যাচের পর দুই দলের ফুটবলারদের মধ্যে দেখা যায় অসাধারণ ক্রীড়াসুলভ মানসিকতা (SAAF Championship)। হারের পর হতাশ পাকিস্তানি ফুটবলারদের পাশে দাঁড়ান ভারতীয় খেলোয়াড়রা। দুই দলের ফুটবলারদের মধ্যে হয় করমর্দন ও সৌজন্য বিনিময়। শুধু তাই নয়, ভারতীয় চ্যাম্পিয়নদের সম্মান জানাতে গার্ড অফ অনারও দেয় পাকিস্তান দল।
আরও পড়ুন: SMAT 2026: ধুলের সেঞ্চুরি বিফলে, বৈভবহীন বিহারের বাজিমাত!
ফুটবলের মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ম্যাচের শেষে এই সৌজন্যের ছবি নিঃসন্দেহে নজর কেড়েছে। তবে তার মধ্যেই বোতল ছোড়ার অভিযোগ ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।



