Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বজিৎ নস্কর, কালীঘাট: তৃণমূল কংগ্রেসের নাম ও দলীয় প্রতীক (Abhishek Banerjee) নিয়ে মুখ খুললেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলত্যাগী বিধায়কদের দাবি নস্যাৎ করে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আগামী সাত দিন অপেক্ষা করতে হবে। এরপরই বড় পর্দায় সকলকে সাক্ষী রেখে গোটা বিষয়টি তুলে ধরার ইঙ্গিত দিলেন তিনি।
কী বললেন অভিষেক? (Abhishek Banerjee)
বুধবার এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, “সাত দিন অপেক্ষা করুন না, দাঁড়ান। কীভাবে থানায় হলফনামা তৈরি হয়েছে, তা কল্যাণ বন্দ্যোপাধ্যায় আছেন, বলবেন। আর বড় পর্দায় আপনাদের সকলকে সাক্ষী রেখে দেখাব।”
অভিষেকের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে থানায় হলফনামা তৈরি হওয়ার বিষয়টি সামনে এনে তিনি ঠিক কী তথ্য প্রকাশ করতে চলেছেন, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
তৃণমূলের নাম ও প্রতীক ঘিরে চলা রাজনৈতিক বিতর্কের মধ্যেই অভিষেকের এই সাত দিনের অপেক্ষার বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
এখন নজর আগামী সাত দিনের দিকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত সেই বড় পর্দার উপস্থাপনায় কী তথ্য সামনে আসে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।


