Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ অপেক্ষার অবসান। অসুস্থতা কাটিয়ে ফের বায়ার্ন মিউনিখের ডাগআউটে ফিরতে চলেছেন কোচ ভিনসেন্ট কোম্পানি (Vincent Kompany)। গত মাসে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাড়িতেই বিশ্রামে ছিলেন বেলজিয়ামের প্রাক্তন তারকা। এবার নিজেই জানিয়ে দিলেন, মাঠের ধারে ডাগআউটে ফেরার জন্য প্রস্তুত তিনি।
কোলন ম্যাচেই ডাগআউটে প্রত্যাবর্তন (Vincent Kompany)
শুক্রবার বুন্দেশলিগায় ঘরের মাঠে কোলনের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। এই ম্যাচেই কোচ হিসেবে বায়ার্নের বেঞ্চে ফিরতে চলেছেন ৪০ বছর বয়সি কোম্পানি। গত মাসে অনুশীলনের পরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। পরে হাসপাতালে ভর্তি করা হলে পরীক্ষায় তাঁর মেনিনজিয়াল ইরিটেশন ধরা পড়ে। এই সমস্যায় মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডকে ঘিরে থাকা আবরণে প্রদাহ তৈরি হয়।
কঠিন সময়ের অভিজ্ঞতা জানালেন কোম্পানি (Vincent Kompany)
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে অসুস্থতার সময়ের অভিজ্ঞতা ভাগ করে নেন বায়ার্ন কোচ। কোম্পানি বলেন, “বিষয়টি বেশ গুরুতর হয়ে উঠেছিল। একেবারে নতুন ধরনের অভিজ্ঞতা। তবে এখন পিছন ফিরে তাকালে মনে হচ্ছে, সব কিছু ঠিকঠাক হয়েছে। শুরু থেকেই ক্লাব ও চিকিৎসকদের কাছ থেকে সাহায্য পেয়েছি। আমি কৃতজ্ঞ।”
সম্পূর্ণ সুস্থ, ফিরতে চান ডাগআউটে (Vincent Kompany)
এখন সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলেই জানিয়েছেন কোম্পানি। একাধিক শারীরিক পরীক্ষা হয়েছে তাঁর। সব রিপোর্টই স্বাভাবিক (Vincent Kompany)। তাই আর বাড়িতে বসে থাকতে চান না বায়ার্ন কোচ। তাঁর কথায়, “এখন আমি একদম সুস্থ। অনেক পরীক্ষা হয়েছে, সব ঠিক আছে। এবার আমি বেঞ্চে বসতে চাই।”
আরও পড়ুন: FIFA President: ১২৩ বছরের ইতিহাসে প্রথম এশীয় ফিফা সভাপতি? কে টক্কর দিচ্ছেন ইনফান্তিনোকে?
ফলে কোলনের বিরুদ্ধে ম্যাচে কোম্পানির প্রত্যাবর্তনের অপেক্ষায় বায়ার্ন সমর্থকরা। কোচের ফেরা নিঃসন্দেহে স্বস্তি দেবে বায়ার্ন শিবিরকে।



