Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: হাইকোর্টে বড় স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কলকাতার ভবানীপুর, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার, কালিতলা, বিষ্ণুপুর, রবীন্দ্রনগর থানায় দায়ের হওয়া মামলায় অভিষেকের অন্তর্বর্তীকালীন রক্ষাকবচের মেয়াদ আরও তিন মাস বৃদ্ধি করল হাইকোর্ট। তদন্ত চললেও পরিস্থিতির বিশেষ কোনও পরিবর্তন না হওয়ায়, অভিষেকের আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ বহাল রাখার নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর (Abhishek Banerjee)।
রক্ষাকবচ বাড়ানোর নির্দেশ (Abhishek Banerjee)
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ডায়মন্ড হারবারের মমতা তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় ১৬টি এফআইআর দায়ের হয়েছিল। সেই এফআইআর গুলোকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। দক্ষিণ ২৪ পরগনার কালিতলা, ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট। সোমবার সেই মামলাতে অভিষেকের রক্ষাকবচ বহাল রাখল হাইকোর্ট। আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষাকবচ বাড়ানোর নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য।
আদালতে বড় স্বস্তি অভিষেকের (Abhishek Banerjee)
শুধু তাই নয়, সেবাশ্রয় দুর্নীতি নিয়ে ডায়মন্ডহারবার, রবীন্দ্রনগর এবং বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া মামলাতেও আদালতে বড় স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই তিন থানায় সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাতেও অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ তিন মাস বৃদ্ধি করল হাইকোর্ট। সোমবার আদালতে রিপোর্ট জমা দিয়ে রাজ্য সরকার জানায় যে, এই মামলাগুলির তদন্ত এখনও শেষ হয়নি। এবং পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি। এই যুক্তিতেই এই নিয়ে দায়ের হওয়া মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
আরও পড়ুন: Winter Update: শীতের শুরুতেই ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি! ডিসেম্বরেই বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণিঝড়ের আশঙ্কা?
ক্ষাকবচের মেয়াদ বহাল রাখার নির্দেশ
কলকাতার ভবানীপুর, দক্ষিণ ২৪ পরগনার কালীতলা ও বিষ্ণুপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। সেই তিন মামলায় গত ২৫ আগস্ট ডায়মন্ড হারবারের সাংসদকে রক্ষাকবচ দিয়েছিলেন বিচারপতি ভট্টাচার্য। সেই রক্ষাকবচের মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে। তাই রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছিলেন মমতা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের আবেদনে সাড়া দিয়ে অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ আরও তিন মাস বহাল রাখার নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।



