Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ফুটবল ম্যাচে লাল কার্ড দেখলে সাধারণত রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করেন খেলোয়াড়রা (Italy Football)। কেউ পালটা দাবি জানান, কেউ ক্ষোভ প্রকাশ করেন। তবে লাল কার্ড দেখার পর ছুরি হাতে মাঠে ফিরে এসে প্রতিপক্ষের কর্মকর্তাকে আক্রমণের চেষ্টা? ইটালিতে ঘটল তেমনই এক ভয়াবহ ঘটনা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে মাঠে পুলিশ ঢুকে ম্যাচ বন্ধ করে দিতে বাধ্য হয়। আপাতত ঘটনার তদন্ত শুরু হয়েছে।
লাল কার্ড ঘিরে শুরু ঝামেলা (Italy Football)
ঘটনাটি ঘটেছে ইটালির ট্রাপানি অঞ্চলে। রবিবার পলিসপোর্তিভো ‘এম. ডি দিয়া’ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল গ্যালাকটিক পাওলিনি ও পারতান্না। ইটালির সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাওলিনির ১০ নম্বর জার্সিধারী এক ফুটবলার প্রতিপক্ষের ডাগআউটে থাকা ব্যক্তিদের উদ্দেশে অশালীন মন্তব্য করেন। তা নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। একপর্যায়ে পারতান্নার এক ফুটবলারকে লাথি মারেন পাওলিনির ওই খেলোয়াড়।
ছুরি হাতে মাঠে ফিরে হুমকি (Italy Football)
এরপর অভিযুক্ত ফুটবলারকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। পারতান্নার কোচ কালান্দ্রাকেও লাল কার্ড দেখানো হয়। কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। কিছুক্ষণ পর ছুরি হাতে আবার মাঠে ফিরে আসেন লাল কার্ড দেখা ওই ফুটবলার। রেফারি, পারতান্নার কোচ, কর্মকর্তা এবং একাধিক খেলোয়াড়কে হুমকি দিতে শুরু করেন তিনি। একসময় এক কর্মকর্তার গলা চেপে ধরেন ওই ফুটবলার। তখন তাঁর অন্য হাতে ছিল ছুরি। তবে শেষ পর্যন্ত কেউ আহত হননি।
মাঠে পুলিশ, পরিত্যক্ত ম্যাচ (Italy Football)
পরিস্থিতি ক্রমশ বিপজ্জনক হয়ে ওঠায় ম্যাচ চালিয়ে যাওয়া আর নিরাপদ মনে করেননি রেফারি। সঙ্গে সঙ্গে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর পারতান্নার পক্ষ থেকে পুলিশকে খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ।
আরও পড়ুন: Punjab Kings: পাঞ্জাব কিংসের কোচিং বিভাগে বড় বদল, দায়িত্বে দুই ভারতীয়
বড় শাস্তির মুখে অভিযুক্ত ফুটবলার? (Italy Football)
ইতিমধ্যেই ইটালিয়ান ফুটবল ফেডারেশনের কাছে অভিযোগ জানিয়েছে পারতান্না (Italy Football)। রেফারির রিপোর্ট খতিয়ে দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। ঘটনার গুরুত্ব বিবেচনা করে অভিযুক্ত ফুটবলারদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।



