Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা ডার্বির টিকিটের চড়া দাম নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ ছড়িয়েছে দুই প্রধানের সমর্থকদের মধ্যে (Kolkata Derby 2026)। এবার সেই বিতর্কে হস্তক্ষেপ করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খান। সাধারণ ফুটবলপ্রেমীদের কথা মাথায় রেখে আসন্ন ডার্বির টিকিটের দাম কমানোর জন্য আয়োজক কর্তৃপক্ষ ও ইস্টবেঙ্গল ক্লাবের কাছে আবেদন জানিয়েছেন তিনি। তার কথাই মেনে নিল ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ।
মধ্যবিত্ত সমর্থকদের কথা ভেবেই আবেদন (Kolkata Derby 2026)
আগামী ২৯ নভেম্বর, রবিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। এই ম্যাচ ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। কিন্তু টিকিটের চড়া দাম অনেক ফুটবলপ্রেমীর কাছে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সমর্থকরা যাতে আর্থিক কারণে ডার্বির মতো গুরুত্বপূর্ণ ম্যাচ দেখা থেকে বঞ্চিত না হন, সেই বিষয়টি বিবেচনা করেই টিকিটের দাম পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী।
উল্লেখ্য, এর আগে রাজ্য সরকারের পক্ষ থেকে আইএসএলের হোম ম্যাচ আয়োজনের জন্য ইস্টবেঙ্গল ও মোহনবাগানের যুবভারতী ক্রীড়াঙ্গনের ভাড়া মকুব করা হয়েছিল।
কমল টিকিটের দাম (Kolkata Derby 2026)
আসন্ন ডার্বির হোম টিম ইস্টবেঙ্গল এফসি টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছিল ৩০০ টাকা। সর্বোচ্চ দাম ২০০০ টাকা। টিকিটের মূল্যতালিকা প্রকাশ্যে আসতেই দুই প্রধানের সমর্থকদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এমনকী টিকিটের দাম কমানোর দাবিতে বয়কটের ডাকও ওঠে।
মোহনবাগান গ্যালারির ডি১, সি১ লেফট ও এ১ রাইট ব্লকের টিকিটের দাম ৩০০ টাকা। অন্যদিকে, ইস্টবেঙ্গল গ্যালারির বি১, সি১ রাইট ও এ১ লেফট ব্লকের টিকিটের দামও ৩০০ টাকা। এবার সেই দাম কমানো হয়েছে। জানালেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। তাঁর কথা অনুযায়ী নতুন টিকিটের দাম হল- ২০০ টাকা, ৩০০ টাকা, ৪০০ টাকা, ৫০০ টাকা এবং ৫৫০ টাকা। ইস্টবেঙ্গল ক্লাবের সদস্যরা ৩০০ টাকা মূল্যের টিকিট ১৫০ টাকায় পাবেন। যারা ইতিমধ্যেই পূর্বনির্ধারিত মূল্যে টিকিট কেটে ফেলেছেন, তাঁদের যথাযথভাবে টিকিটের অতিরিক্ত মূল্য ফেরত দেওয়া হবে।
ছাত্র-ছাত্রীদের জন্য উদ্যোগ (Kolkata Derby 2026)
ছাত্র-ছাত্রীদের আবেদনের প্রতি সম্মান জানিয়ে ক্লাবের এই সিদ্ধান্তে ডার্বির উন্মাদনা আরও বাড়বে বলেই আশা করা হচ্ছে (Kolkata Derby 2026)। আগামী ২৯ নভেম্বর বিপুল সংখ্যায় মাঠে উপস্থিত থেকে দলকে সমর্থন ও উৎসাহ জোগানোর জন্য সকল ছাত্রছাত্রী এবং ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে আবেদন করেছে ক্লাব।
আরও পড়ুন: Ben Stokes: IPL নিলামে বেন স্টোকসকে পেতে ঝাঁপাবে KKR? দৌড়ে লখনৌ, রাজস্থানও
অনলাইনে টিকিট বিক্রি শুরু (Kolkata Derby 2026)
আপাতত District অ্যাপের মাধ্যমে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। পরবর্তী সময়ে ইস্টবেঙ্গল ও মোহনবাগান, দুই ক্লাবের তাঁবু থেকেও টিকিট পাওয়া যাবে।



