Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বজিৎ নস্কর, কালীঘাট: ভয় দেখানো, সরকারি কাজে বাধা (Kalighat Complaint Controversy) দেওয়ার অভিযোগ। এবার ডায়মন্ড হারবারের সাংসদ তথা কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালীঘাট থানার দ্বারস্থ কাকা বাবুন বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, তৃণমূল জমানোয় শুরু হয়েছে হুমকি কালচার। যা আজও চলছে। তাই বাধ্য হয়েই এবার পুলিশের দ্বারস্থ বাবুন।
সম্পর্কের তিক্ততা (Kalighat Complaint Controversy)
বাবুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Kalighat Complaint Controversy) সম্পর্কের তিক্ততা দীর্ঘদিনের। একটা সময়ে প্রকাশ্যে তাঁকে ত্যাজ্য ভাই করার কথা ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী। তারপর পেরিয়েছে দীর্ঘদিন। এবার পারিবারিক দ্বন্দ্ব গড়াল থানায়। বৃহস্পতিবার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআরের আর্জি নিয়ে কালীঘাট থানার দ্বারস্থ হলেন বাবুন বন্দ্যোপাধ্যায়।
কী অভিযোগ? (Kalighat Complaint Controversy)
তাঁর মূল অভিযোগ, একটি রক্তদান শিবিরে বাধা দেওয়া। এদিন বাবুন বলেন, “তৃণমূল জমানায় অনেক কিছু হয়েছে। ২০২৪ সাল থেকে এখনও চলছে। সরকারি কাজে বাধা, ক্লাব দখল, ভয় দেখানো-কত বলব। অনেক কিছু সহ্য করেছি।” যদিও এবিষয়ে এখনও অভিষেকের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আরও পড়ুন: Horoscope Update: কর্মক্ষেত্রে উন্নতি, প্রেমে সুখ নাকি আর্থিক সংকট? জেনে নিন আজকের ভাগ্যফল
দিদির সঙ্গে বাড়ছে দূরত্ব
আসলে, পালাবদলের পর দেখা গিয়েছে দিদির সঙ্গে দূরত্ব বাড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছেন বাবুন। সম্প্রতি নিজের পাড়ার পুজোর উদ্বোধনে শুভেন্দুকেই ডেকেছিলেন তিনি। সেই সময় মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করতেও দেখা যায় তাঁকে। বারবার তাঁর মুখে শোনা গিয়েছে ‘দাদা’র প্রশংসা। ফলে তিনি যে বিজেপির দিকে ঝুঁকছেন, তা বুঝতে বাকি ছিল না কারও। এসবের মাঝে আচমকা ভাইপোর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের নেপথ্যে রাজনীতির অঙ্ক রয়েছে বলেই দাবি ওয়াকিবহাল মহলের।


