Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: দেশের জার্সিতে যখনই প্রয়োজন পড়েছে, নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন (Mohammed Siraj)। দলের প্রয়োজনে চোট-যন্ত্রণা উপেক্ষা করেও বল হাতে লড়াই করেছেন। টেস্ট ক্রিকেটে একাধিকবার ভারতকে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করেছেন মহম্মদ সিরাজ। অথচ সেই সিরাজকেই এবার পরপর দুই টেস্টে বসতে হল দলের বাইরে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দল ঘোষণার পর ক্যামেরার সামনে তাঁর আবেগপ্রবণ মুহূর্ত ঘিরে শুরু হয়েছে চর্চা। চোখের জল লুকোতে সানগ্লাসের আড়াল নেওয়ার দৃশ্য দেখে মন খারাপ ক্রিকেটপ্রেমীদের।
একের পর এক ফরম্যাটে ব্রাত্য সিরাজ (Mohammed Siraj)
একসময় ভারতীয় পেস আক্রমণের অন্যতম ভরসা ছিলেন মহম্মদ সিরাজ। বিশেষ করে টেস্ট ক্রিকেটে তাঁর ধারাবাহিকতা এবং লড়াকু মানসিকতা বারবার প্রশংসিত হয়েছে। কিন্তু বর্তমানে কোনও ফরম্যাটেই জাতীয় দলে নিয়মিত জায়গা পাচ্ছেন না হায়দরাবাদের এই পেসার। টি-টোয়েন্টি দল থেকে অনেক আগেই বাদ পড়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে দলেও জায়গা হয়নি তাঁর। অপেক্ষাকৃত অনভিজ্ঞ পেসারদের সুযোগ দেওয়া হলেও সিরাজকে নিয়মিত দেখা যাচ্ছে না জাতীয় দলের জার্সিতে। টেস্ট ক্রিকেটেও এবার পরপর দুই ম্যাচে বাদ পড়তে হল তাঁকে।
দল ঘোষণার পর ক্যামেরায় ধরা পড়ল আবেগ (Mohammed Siraj)
সবচেয়ে বেশি যন্ত্রণা বোধহয় নিজের প্রিয় ফরম্যাটে জায়গা না পাওয়ায়। ভারতের দ্বিতীয় টেস্টের দল ঘোষণার পর টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে সিরাজের একটি মুহূর্ত। তাঁর মুখের অভিব্যক্তিতেই স্পষ্ট ছিল হতাশা। চোখের জল সামলানোর চেষ্টা করছিলেন বলে মনে হয়েছে অনেকের। ক্যামেরার নজর এড়াতে দ্রুত সানগ্লাস পরে নেন তিনি। সেই দৃশ্যই এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে। ক্রিকেটপ্রেমীদের একাংশের মতে, দেশের হয়ে এতটা লড়াই করার পর এভাবে দলের বাইরে বসে থাকা যে কোনও ক্রিকেটারের কাছেই যন্ত্রণার।
সিরাজের পাশে দাঁড়ালেন প্রাক্তন ক্রিকেটাররা (Mohammed Siraj)
সিরাজের এই মুহূর্ত দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন প্রাক্তন ক্রিকেটাররাও। মুরলী কার্তিক বলেন, “ও কি কাঁদছে? আসলে ও টিমম্যান। সবসময় খেলতে চায়। ব্যথা-যন্ত্রণা সব উপেক্ষা করে নিজেকে নিংড়ে দিতে চায়। তাই এভাবে বসতে হলে কষ্ট হবেই। আমি বুঝতেই পারছি না, কেন ও বাদ পড়ছে।”
একইভাবে সিরাজের পাশে দাঁড়িয়েছেন অজিঙ্ক রাহানেও। তাঁর বক্তব্য, এমন পরিস্থিতিতে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। অর্থাৎ সিরাজের বাদ পড়ার সিদ্ধান্ত নিয়ে শুধু সমর্থকদের মধ্যেই নয়, প্রাক্তন ক্রিকেটারদের মধ্যেও প্রশ্ন উঠছে।
আরও পড়ুন: FIFA Data Breach: ফিফার ডেটাবেসে হ্যাকারের গোল! চুরি ১২ জিবি তথ্য
সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় (Mohammed Siraj)
সিরাজের (Mohammed Siraj) সেই ভিডিও ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, দলের হয়ে ধারাবাহিকভাবে লড়াই করা একজন পেসারকে কেন এভাবে বারবার উপেক্ষা করা হচ্ছে? বিশেষ করে টেস্ট ক্রিকেটে সিরাজের অবদান মনে করিয়ে দিয়ে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের সমালোচনা করছেন অনেকে। তবে নির্বাচকদের সিদ্ধান্তের পিছনে ঠিক কী কারণ রয়েছে, তা নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা সামনে আসেনি। আপাতত ভারতীয় ক্রিকেটে বড় প্রশ্ন একটাই—সিরাজের মতো লড়াকু পেসারের জন্য জাতীয় দলের দরজা কি ক্রমশ বন্ধ হয়ে আসছে?



