Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ (Daily Rashifal 2026)। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সপ্তাহের এই দিনটি শনিদেবের উদ্দেশে উৎসর্গ করা হয়। গ্রহ-নক্ষত্রের অবস্থান এবং পঞ্জিকার হিসাব অনুসারে আজ চাঁদের গোচর হবে মিথুন ও কর্কট রাশিতে। সকাল ৬টা ৩৯ মিনিট পর্যন্ত অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি থাকবে। এরপর শুরু হবে পঞ্চমী তিথি। আজ শুক্লা যোগ ও ব্রহ্মা যোগের প্রভাবও বজায় থাকবে। জ্যোতিষ গণনা অনুযায়ী, এই গ্রহগত অবস্থান বিভিন্ন রাশির জীবনে আলাদা আলাদা প্রভাব ফেলতে পারে। কারও আর্থিক পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, আবার কাউকে স্বাস্থ্য ও কর্মক্ষেত্রের বিষয়ে সতর্ক থাকতে হবে।
কোন রাশির ভাগ্যে কী আছে? (Daily Rashifal 2026)
- মেষ রাশির জাতকদের হোটেল ও পর্যটন ব্যবসায় (Daily Rashifal 2026) লাভের সম্ভাবনা রয়েছে। নতুন চুক্তি থেকেও অর্থ আসতে পারে। তবে চোখ ও স্নায়ুর সমস্যায় সাবধান থাকা প্রয়োজন। বৃষ রাশির ব্যবসায় উন্নতি হলেও স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়াই ভালো।
- মিথুন রাশির কর্মক্ষেত্রে গোপন বিরোধীদের কারণে সমস্যা দেখা দিতে পারে। বন্ধুর সাহায্যে আর্থিক বিপদ কাটতে পারে। কর্কট রাশির জাতকদের বিয়ের আলোচনা এগোতে পারে। নতুন ব্যবসার পরিকল্পনাও বাস্তবায়িত হওয়ার সুযোগ রয়েছে।
- সিংহ রাশির পারিবারিক জীবন সুখের হতে পারে। কন্যা রাশির জাতকদের আর্থিক ও শারীরিক বিষয়ে সতর্ক থাকা দরকার। তুলা রাশির কর্মক্ষেত্রে মতবিরোধ বাড়তে পারে। বৃশ্চিক রাশির নতুন চাকরি বা ব্যবসার সুযোগ আসতে পারে।
- ধনু রাশির অর্থ সঞ্চয় ও ব্যবসায় আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মকর রাশির কর্মজীবনে পদোন্নতি বা নতুন কাজের প্রস্তাব আসতে পারে। কুম্ভ রাশির দীর্ঘদিনের পরিকল্পনা সফল হওয়ার ইঙ্গিত রয়েছে। মীন রাশির জাতকদের বন্ধুর সাহায্য, বিবাহের যোগাযোগ এবং সরকারি চাকরির সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: Shubhankar Sarkar: বিরোধী দলনেতা বিতর্কে আদালতের নির্দেশকে স্বাগত শুভঙ্করের


