Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: মাঠে তিনি বিশ্বকাপজয়ী গোলকিপার। প্রতিপক্ষের একের পর এক আক্রমণ রুখে দেওয়াই তাঁর কাজ। কিন্তু এবার নিজের ব্যক্তিগত জীবন নিয়েই চরম অস্বস্তিতে জার্মানির তারকা গোলকিপার ম্যানুয়েল ন্যয়ার (Manuel Neuer)। স্ত্রী আনিকা ন্যয়ারের একটি রহস্যময় সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন করে শোরগোল শুরু হয়েছে। অন্তঃসত্ত্বা মহিলার সঙ্গে প্রতারণাকে চরম অবক্ষয় বলে কটাক্ষ করেছেন আনিকা। যদিও সরাসরি কারও নাম উল্লেখ করেননি তিনি। তবে ন্যয়ারের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে চলতে থাকা জল্পনার মধ্যে এই পোস্ট ঘিরে প্রশ্ন উঠছে, তাহলে কি নিশানায় স্বয়ং জার্মান তারকা?
কী লিখলেন আনিকা? (Manuel Neuer)
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন আনিকা। সেখানে অন্তঃসত্ত্বা মহিলার সঙ্গে প্রতারণার বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তাঁর বক্তব্য, সন্তান জন্ম দেওয়ার প্রস্তুতির মতো কঠিন সময়ে একজন মহিলার সবচেয়ে বেশি প্রয়োজন ভালোবাসা, যত্ন এবং সঙ্গীর সমর্থন। অথচ সেই সময় পাশে না থেকে অন্য সম্পর্কে জড়িয়ে পড়া অত্যন্ত অসম্মানজনক।
আনিকার কথায়, “অন্তঃসত্ত্বা মহিলার সঙ্গে প্রতারণা চরম অবক্ষয়ের উদাহরণ। মহিলা যখন সন্তান জন্ম দেওয়ার প্রস্তুতি নেয়, সেই কঠিন সময়ে তাঁর পাশে না থেকে অন্য সম্পর্কে জড়ানো শুধু ভুল নয়, অপরাধ এবং অসম্মানজনক কাজ। ওই সময় একজন মহিলার আরও বেশি করে ভালোবাসা ও সমর্থন প্রয়োজন। সেটা না করে কেউ যদি অন্য কাউকে বেশি প্রাধান্য দেয়, তার চেয়ে খারাপ কিছু হতে পারে না।”
পোস্টে অবশ্য কোথাও ম্যানুয়েল ন্যয়ারের নাম নেননি আনিকা। কিন্তু দম্পতির সম্পর্ক নিয়ে চলতে থাকা জল্পনার আবহে তাঁর এই মন্তব্যকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
কোথায় বদলাল সম্পর্কের সমীকরণ? (Manuel Neuer)
আনিকা নিজেও ক্রীড়াজগতের পরিচিত মুখ। তিনি জাতীয় দলের হ্যান্ডবল খেলোয়াড় ছিলেন। তবে পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর সিদ্ধান্ত নিয়ে গত বছর পেশাদার হ্যান্ডবল থেকে অবসর নেন। বিশেষ করে ছেলের সঙ্গে সময় কাটানো এবং পরিবারকে অগ্রাধিকার দেওয়াই ছিল তাঁর সিদ্ধান্তের অন্যতম কারণ।
সেই আনিকার সোশ্যাল মিডিয়া পোস্টে যখন সম্পর্কের টানাপোড়েনের ইঙ্গিত মিলছে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ন্যয়ার দম্পতির সম্পর্কে কি সত্যিই দূরত্ব তৈরি হয়েছে? যদিও তাঁদের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও স্পষ্ট বক্তব্য সামনে আসেনি।
ব্রাজিলীয় তরুণীর সঙ্গে ন্যয়ারের ঘনিষ্ঠতা (Manuel Neuer)
এর মধ্যেই জার্মান সংবাদমাধ্যমের দাবি ঘিরে চর্চা আরও বেড়েছে। তাদের প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে সিসিলিতে ২৩ বছর বয়সি এক ব্রাজিলীয় মহিলার সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল ন্যয়ারকে। ওই মহিলা পেশায় ফিজিওথেরাপিস্ট বলেও দাবি করা হচ্ছে।
জল্পনা আরও বেড়েছে ন্যয়ারের চোটের পর তাঁর ব্রাজিল সফর নিয়ে। সংবাদমাধ্যমের দাবি, চোট পাওয়ার পর ব্রাজিলে যান জার্মান গোলকিপার। সেখানেও ওই মহিলার সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল বলে খবর। যদিও এই সম্পর্কের প্রকৃতি নিয়ে নিশ্চিত কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। ন্যয়ারের তরফেও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
আরও পড়ুন: Rohit Sharma: তিন বছর পর মুম্বইয়ের নেতৃত্বে রোহিত, লক্ষ্য স্পষ্ট করলেন হিটম্যান
রহস্য বাড়াচ্ছে আনিকার পোস্ট (Manuel Neuer)
একদিকে জার্মান সংবাদমাধ্যমের দাবি, অন্যদিকে আনিকার রহস্যময় পোস্ট—সব মিলিয়ে ন্যয়ারের ব্যক্তিগত জীবন এখন আলোচনার কেন্দ্রে (Manuel Neuer)। পোস্টে কারও নাম না থাকলেও সময় ও বক্তব্যের মিল থেকেই ন্যয়ারের সঙ্গে এর যোগসূত্র খুঁজছেন অনেকে। তবে সোশ্যাল মিডিয়ার পোস্ট কিংবা সংবাদমাধ্যমের দাবি থেকেই কোনও সম্পর্কের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যায় না। আপাতত এই বিতর্কে ন্যয়ারের নীরবতাই জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে।



