Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোশ্যাল মিডিয়ার (Social Media) খাতিরে মোনালিসাকে (Monalisa Bhosle) এখন কে না চেনে! মালা বিক্রেতা থেকে এখন পাড়ি দিয়েছেন সোজা বলিউডে (Bollywood)। কিন্তু তাঁর পরিশ্রমিক কত জানেন? বলিউডে প্রথম ছবিতে পারিশ্রমিকে রীতিমত ছক্কা হাঁকালেন মোনালিসা ভোঁসলে (Monalisa Bhosle)।
বলিউড থেকে ডাক (Monalisa Bhosle)
একটা সময় সংসার চালাতে কুম্ভ মেলায় মালা বিক্রি করতেন মোনালিসা (Monalisa Bhosle)। রাত কাটাতেন তাঁবুতে। তাঁর মায়াবী চোখ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মালা বিক্রি বন্ধ হয়ে যায়। অবশেষে মোনালিসা ফিরে যান নিজের বাড়িতে। কিন্তু তাঁকে গোটা দেশের মানুষ ভোলেনি। তারপরই বলিউড থেকে আসে অফার। ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ সিনেমায় দেখা যাবে তাঁকে। মহাকুম্ভ (Mahakumbh) মেলায় বদলে গিয়েছে মোনালিসার জীবন। বিড়ালাক্ষী মালা পসারিণী এখন গ্ল্যামার দুনিয়ায় পা রেখেছেন। এমনকি এও গুঞ্জন শোনা গিয়েছিল, মোনালিসাকে নাকি দেখা যাবে দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রিতে। তাও আবার আল্লু অর্জুনের বিপরীতে। যদিও সেই গুঞ্জন এখনও গুঞ্জন স্তরেই রয়েছে।
হিন্দি বিনোদন দুনিয়ায় মোনালিসার পোক্ত জায়গা (Monalisa Bhosle)
মোনালিসার (Monalisa Bhosle) এখন একটা পোক্ত জায়গা হয়ে গিয়েছে হিন্দি বিনোদন দুনিয়ায়। প্রথম ছবিতেই মহাকুম্ভের এই ভাইরাল গার্ল পাবেন মোটা অঙ্কের পারিশ্রমিক। শোনা যাচ্ছে, ‘দ্য ডায়েরি অফ মনিপুর’ সিনেমার জন্য মোনালিসা পাবেন প্রায় ২১ লক্ষ টাকা। ইতিমধ্যেই অগ্রিম পারিশ্রমিক হিসেবে পেয়েছেন ১ লক্ষ টাকা।
আরও পড়ুন: Sky Force: বক্স অফিস হিট করাতে অক্ষয়ের ছবির মিথ্যে রটনা! সত্যিটা বললেন পরিচালক
মোনালিসার সংসারে বড় আশীর্বাদ মহাকুম্ভ
মহাকুম্ভে মালা বিক্রি করে যে মোনালিসার সংসার চলত না, এখন সেই মেয়েই বলিউডের চোখের মণি। ইন্দোরের গ্রাম থেকে কখনও বেঙ্গালুরু, তো কখনও কেরালা, বিমান চেপে ঘুরে বেড়াচ্ছেন। পড়াশুনো শিখছেন। পরিচালক সনোজ মিশ্রের হাত ধরে ধীরে ধীরে তৈরি হচ্ছেন মোনালিসা। তাই তো সবাই বলছে, মহাকুম্ভ মোনালিসার সংসারে বড় আশীর্বাদ। বয়স মাত্র ১৬ বছর, আর তার মধ্যেই মোনালিসা বলিউড থেকে ডাক পেলেন নায়িকার চরিত্রে। এটা বড় পাওনা।

আরও পড়ুন: Nilanjanaa Sharma: যীশুর সাথে বিচ্ছেদ, নীলাঞ্জনাকে শক্তি যুগিয়েছেন তাঁর মা! মেয়ের আবেগঘন পোস্ট
মোনালিসার গায়ে গ্ল্যামারের ছোঁয়া
ইতিমধ্যেই মোনালিসার গায়ে লেগেছে গ্ল্যামারের ছোঁয়া। বিমানে করে উড়ে গিয়েছেন সম্প্রতি বেঙ্গালুরুতে। সেখানে তাঁকে এক অনুষ্ঠানেও দেখা গিয়েছে। মুখে স্নিগ্ধ হাসি। ঝরঝরে ত্বক। সাজ পোশাকের ভোল একেবারেই বদলে গিয়েছে। এখন মোনালিসাকে দেখলে যেন চেনা দায়। আগের সেই ষোড়শী মালা বিক্রেতার সঙ্গে এখনকার মোনালিসার লুকের বিস্তর পার্থক্য। শোনা যাচ্ছে, সনোজ মিশ্রর পরিচালনায় এই ছবির শুটিং হতে চলেছে চলতি বছর থেকেই। ছবিতে মোনালিসা রয়েছেন নায়িকার চরিত্রে। তাঁর বিপরীতে অভিনয় করবেন রাজকুমার রাওয়ের ভাই।


