ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ট্রাইব টিভির নতুন রান্নার শো ‘রসনা আসান’ (Rasona Asan Episode 36)। যেখানে রান্না হবে সহজ ও মজাদার। সহজভাবে রান্না করা শিখলে কোনো রান্নাই হবে না কঠিন। ঠিক তেমনভাবে খুব সহজ পদ্ধতিতে সহজভাবে এই রান্নার শো থেকে রান্না শিখে নিতে পারবেন আপনিও। তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে রসনা আসান-এ। মাছ বাঙালির অত্যন্ত প্রিয়। তাই মাছের যে কোনো পদ যে কোনো বাঙালির মন ভালো করতে যথেষ্ট। সেই মাছেরই আর একটা পদ শিখুন আজকের ‘রসনা আসান’-এ। আজ শিখে নিন কাতলা কালিয়া রেসিপি।
কাতলা কালিয়া উপকরণ (Rasona Asan Episode 36)
- কাতলা মাছ
- পেঁয়াজ বাঁটা
- আদা বাঁটা
- রসুন বাঁটা
- লঙ্কা গুঁড়ো
- হলুদ গুঁড়ো
- জিরে গুঁড়ো
- ধনে গুঁড়ো
- তেজপাতা
- শুকনো লঙ্কা
- গরম মশলা
- টমাটো পেস্ট
- লবণ
- তেল
- ঘি

আরও পড়ুন: Rasona Asan Episode 35: খুব সহজ পদ্ধতিতে সহজভাবে বানান ডিমের অমলেটের ঝোল।Dimer Omleter Jhol
কাতলা কালিয়া পদ্ধতি (Rasona Asan Episode 36)
কড়াইয়ে তেল দিয়ে গরম হয়ে এলে কেটে রাখা কাতলা মাছ গুলো ভেজে নিন। এবার তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে তাতে দিন পেঁয়াজ বাঁটা, আদা বাঁটা, রসুন বাঁটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলা সামান্য নেড়ে তাতে দিন টমাটো পেস্ট, লবণ। কিছুক্ষণ নাড়ার পর ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দিন (Rasona Asan Episode 36)। পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। ঢাকনা খুলে সামান্য ঘি দিয়ে পরিবেশন করুন।


