Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বহুদিন পর ছোটপর্দায় ফিরল সেই বাহামণি , অর্থাৎ বলা হচ্ছে রনিতা দাসের (Ranita Das) কথা। পর্দায় এবার গোয়েন্দাগিরি করবেন তিনি। খুঁজে বের করবেন তারকাদের হাঁড়ির খবর। অভিনেত্রীকে মাঝে বহু ওয়েব সিরিজে দেখা দিয়েছে। কিন্তু সেভাবে ধারাবাহিকে ফেরেননি। তা নিয়ে উঠেছিল নানা কথা, নানা বিতর্ক। আবারও তিনি ফিরলেন, তাও আবার সেই একই চ্যানেল স্টার জলসায়। শুরু হয়ে গিয়েছে শো ‘হচ্ছেটা কী!’ এটা কোনও ধারাবাহিক নয়।
নতুন রূপে বাহামণি (Ranita Das)
বাহামণি (Ranita Das) বলতে দর্শকদের সবার আগে মনে পড়ে ইষ্টি কুটুমের বাহাকে। ছোট পর্দায় এক সময় তুমুল জনপ্রিয় ছিলেন অভিনেত্রী রনিতা দাস। তাঁর অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছিল। বেশ অনেক দিনই ছোট পর্দা থেকে দূরে ছিলেন তিনি। তবে কিছুদিন আগে হরর কমেডি ছবি ‘দেবী ‘ – তে কাজ করেছেন। ছোট পর্দায় তাঁর আগমনে উচ্ছ্বসিত অনুরাগীরা।
নায়ক নায়িকাদের হাঁড়ির খবর (Ranita Das)
এবার কোনও নায়িকার ভূমিকায় নয় বা কোনও পার্শ্ব চরিত্রে নয়। একটু অন্যরকম কাজ করছেন রনিতা (Ranita Das)। দর্শকদের সামনে তুলে ধরছেন নায়ক – নায়িকাদের হাঁড়ির খবর। মূলত দর্শক যাদের ক্যামেরার সামনে প্রতিনিয়ত দেখে, ক্যামেরার পিছনে তাঁদের গল্পটা কেমন? সেই অজানাই গল্প তুলে ধরছেন বাহামণি। ইতিমধ্যেই এই শো স্টার জলসার পর্দায় শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন: Lopamudra Mitra: “ছেড়ে দিতে চাইনি… থেকে গেলে পারতে”, কার স্মৃতিতে কাতর লোপামুদ্রা?
বাস্তবে ভিন্ন রূপ
আসলে দর্শক যাদেরকে প্রতিনিয়ত টিভির পর্দায় দেখে, তাদের সম্পর্কে জানার ইচ্ছা থাকে। পর্দায় এক রকমের চরিত্র থাকে। কিন্তু বাস্তবে প্রিয় অভিনেতা -অভিনেত্রীর চরিত্র কেমন তা জানার কৌতূহল থাকে আগাগোড়াই। তাই ছোটপর্দায় এমন শো দর্শকদের মনে কৌতূহলের সৃষ্টি করেছে। বাহামণির (Ranita Das) সঙ্গী এখন অরিন্দ্য বন্দ্যোপাধ্যায় (Arindya Banerjee)।
দেবীতে গুরত্বপূর্ণ চরিত্র
বছরের শুরুতেই জানা গিয়েছিল, অন্য ধারার গল্পে হাঁটছেন সৌপ্তিক (Souptik Chakraborty)। আর তাঁর পরিচালনায় ‘দেবী’র কাজ শুরু হয়ে গিয়েছে। তখনই জানা গিয়েছিল, সেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে রাহুল অরুণোদয়ের পাশাপাশি দেখা যাবে রনিতা দাসকে। ‘ দেবী ‘ ছবির শুটিং হয় মেট্রোপলিটন দুর্গা বাড়িতে।
আরও পড়ুন: Tathagata-Alokbarsha: প্রথমবার প্রেমিকাকে নিয়ে মিডিয়ায় তথাগত, শেয়ার করলেন প্রেমে পড়ার সিক্রেট
এবারের গল্প আলাদা
টিভির পর্দায় বাহমণিকে নতুন রূপে দেখতে পাচ্ছে দর্শক। সাথে থাকছে নায়ক নায়িকাদের অজানা তথ্য। অভিনয়ের পাশাপাশি তারা কে কী করেন, কে কী পছন্দ করেন, কে কী খেতে ভালোবাসেন , কে বেড়াতে ভালোবাসেন এমনই সব অজানা মজার তথ্য দেখা যাচ্ছে স্টার জলসার পর্দায়। অভিনেত্রী রনিতা দাসের কথায়,”এই রকম কাজ আগে কখনও করিনি। একেবারে অন্যরকম, বহুদিন পর ছোট পর্দায় ফেরা। আরও বেশি ভালো লাগছে”।


