Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ২৫শে বৈশাখে রাজনৈতিক ও সাংস্কৃতিক (Tollywood in Suvendu Oath) আবেগের এক বিরল মেলবন্ধনের সাক্ষী থাকল বাংলা। রবীন্দ্রজয়ন্তীর সকালেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। বিজেপির প্রথম সরকার গঠনের এই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি টলিউডের বেশ কিছু পরিচিত মুখও। তবে সব থেকে বেশি চর্চায় উঠে এল অভিনেতা জিতের উপস্থিতি।
জোর জল্পনা (Tollywood in Suvendu Oath)
দীর্ঘ কেরিয়ারে বরাবরই রাজনীতি (Tollywood in Suvendu Oath) থেকে দূরত্ব বজায় রেখেছেন টলিউডের এই সুপারস্টার। কোনও রাজনৈতিক মঞ্চ, দলীয় প্রচার বা ইন্ডাস্ট্রির ক্ষমতার লড়াইয়ে তাঁকে কখনও প্রকাশ্যে দেখা যায়নি। সেই জিৎকেই এ দিন ব্রিগেডে দেখা যাওয়ায় শুরু হয়েছে জোর জল্পনা।
রাজ্যের পালাবদল
সাদা পাঞ্জাবি ও রোদচশমায় অভিনেতার আগমন ঘিরে অনুরাগীদের মধ্যেও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজ্যের পালাবদলের মুহূর্তে তাঁর উপস্থিতি নিছক সৌজন্য নয়, বরং একটি গুরুত্বপূর্ণ বার্তাও বহন করতে পারে। যদিও এ বিষয়ে মুখ খোলেননি জিৎ নিজে।
আরও পড়ুন: Abhishek Banerjee: শুভেন্দুর শপথের দিন বড় বার্তা দিলেন অভিষেক!
ভোটের আবহে প্রসেনজিৎ একটি পোস্ট করেছিলেন সমাজ মাধ্যমে। সেখানে বলেছিলেন, “আমার গায়ে রাজনীতির রং লাগাবেন না।” তাঁকেও দেখা গেল আজকের শপথ গ্রহণে। এছাড়া যীশু সেনগুপ্ত, মমতা শঙ্কর, অজয় চক্রবর্তীও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।


