Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটা ছবি বেশ ঘুরেফিরে আসছে (Soham-Debchandrima)। দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy) এবং সোহম মজুমদারের (Soham Majumdar) ছবি। তবে ছবি দেখে মনে হয়, এটি কোনও আউটডোর শুটিংয়ের ছবি। টলিপাড়ার (Tollywood) অন্দরের খবর বলছে, শীঘ্রই আসছে এই জুটির নতুন সিরিজ। কবে আসছে নতুন ওয়েব সিরিজ? কারা কারা অভিনয় করছেন সিরিজে?
সিরিজের কাজ শুরু (Soham-Debchandrima)
সোশ্যাল মিডিয়ায় নতুন এই জুটির ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীরা ধারণা করে নেয়, তাঁদের নতুন কোনও ওয়েব সিরিজে দেখা যেতে চলেছে (Soham-Debchandrima)। শোনা যাচ্ছে, নতুন ওয়েব সিরিজটি আসছে জি ফাইভে। রাজা চন্দের পরিচালনায়। নতুন ওয়েব সিরিজের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলে জানা গেছে।
মুখ্য চরিত্রে অভিনয় (Soham-Debchandrima)
বাংলা টেলিভিশনে অন্যতম জনপ্রিয় মুখ দেবচন্দ্রিমা সিংহ রায়। তবে তিনি তাঁর অভিনয়ের দক্ষতার জোরে মুম্বাইতে সুযোগ পেয়েছেন (Soham-Debchandrima)। শুধুমাত্র বাংলা ধারাবাহিক কিংবা সিরিজ নয়, হিন্দি ধারাবাহিকেও মুখ্য ভূমিকায় অভিনয়ে করেছেন। বাংলা সিরিজ ‘পরিণীতা’, ‘প্রেমে পড়া বারণ’ এ অভিনয় করে তিনি দর্শকদের নজর কেড়েছেন। তাঁর অভিনয়ে মুগ্ধ অনুরাগীরা।
জনপ্রিয় মুখ সোহম
অভিনেতা সোহম মজুমদারও বাংলা ও হিন্দি দুই জগতে সমান তালে অভিনয় করেছেন। ‘পাটলিগঞ্জে পুতুলখেলা’তে দিতিপ্রিয়া রায়ের সাথে জুটি বেঁধে ছিলেন। ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ তে ঋতাভরি চক্রবর্তীর সাথে জুটি বেঁধেছিলেন তিনি। এছাড়াও শমিক রায়চৌধুরীর ‘মায়া সত্য ভ্রম’ এ অভিনয় করে অভিনয় জগতে রীতিমত সাড়া ফেলে দিয়েছিলেন। পাশাপাশি অভিনেতাকে দেখা গিয়েছে ‘সিটাডেল হানিবানি’, ‘কবীর সিং’ এ ।
আরও পড়ুন: Pousali Banerjee: বাংলা ছেড়ে অস্ট্রেলিয়ায় পৌষালি
খোশ মেজাজে চলছে আড্ডা
যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেখানে দেখা যায়, একটি মালগাড়ির পাশে দাঁড়িয়ে রীতিমত খোশ মেজাজে আড্ডা দিচ্ছেন সোহম এবং দেবচন্দ্রিমা। দুজনের মুখেই হাসি। বেশ মজার বিষয় নিয়ে যে আলোচনা হচ্ছিল তা বলাই বাহুল্য। দেবচন্দ্রিমার পরনে সাদা টপ, সাথে হালকা পার্পেল রঙের প্যান্ট। অপরদিকে সোহমের চোখে সানগ্লাস, মাথায় টুপি। পরনে হলুদ টি শার্ট সাথে খয়েরি রঙের প্যান্ট।
আরও পড়ুন: Amitabh Bachchan: বড় টার্গেট অমিতাভের, পছন্দ অযোধ্যা! বিনিয়োগ করছেন কোটি কোটি টাকা
অপেক্ষায় দর্শক
আপাতত রাজা চন্দর পরিচালনায় এই নতুন ওয়েব সিরিজে আর কে কে আছেন, কিংবা গল্পের মোড় কোন দিকে যাবে, গল্পই বা কেমন হতে চলেছে সে সমস্ত জানতে গেলে আর কিছুটা সময় অপেক্ষা করতে হবে। কারণ এ বিষয়ে বিশদে এখনও কিছু জানা যায়নি। পুরোটাই রয়েছে সিক্রেট হিসেবে।


