Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আবারও আলোচনার শিরোনামে যশ এবং নুসরত (Yash-Nusrat)। টলিপাড়ায় (Tollywood) বেশ কয়েক মাস ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই তারকা দম্পতি। গুঞ্জন যেন পিছন ছাড়ছে না এই জুটির । নতুন ছবি আড়ির আলোচনার পর, এখন নতুন জল্পনা। তাঁরা নাকি আলাদা বাড়িতে রয়েছেন। এই জুটির বিচ্ছেদের গুঞ্জন কি সত্যি? কেন আলাদা বাড়িতে থাকছেন দুটজনে? শুধুই কি মনোমালিন্য নাকি বিচ্ছেদ? এক গুচ্ছ প্রশ্ন ভিড় করছে অনুরাগীদের মধ্যে।
আলাদা থাকছেন! (Yash-Nusrat)
টলিপাড়ায় মাসখানেক যশ-নুসরতের (Yash-Nusrat) সম্পর্ক নিয়ে শুরু হয়েছে বিপুল আলোচনা। তাঁদের বিচ্ছেদ নিয়ে একের পর এক প্রশ্ন দানা বাঁধছে অনুরাগীদের মনে। এবার শোনা গেল এই দম্পতি নাকি আলাদা আলাদা বাড়িতেই থাকছেন গত ডিসেম্বর থেকে। শুধুমাত্র কাজ অর্থাৎ শুটিং থাকলে একসাথে সময় কাটান তাঁরা। আর বাকি সময়টা আলাদাই থাকেন।
গুপ্তচরের কাজ! (Yash-Nusrat)
শুধু তাই নয়, মুম্বাইতে থাকাকালীন যশের পিছনে গুপ্তচর লাগিয়েছিলেন নুসরত (Yash-Nusrat)! এমনও নানান কথা শোনা যাচ্ছে নেট মাধ্যমে। একসাথে থাকার জন্য অভিনেত্রী নুসরত নাকি অনেক শর্ত দিয়েছিলেন। যা মানতে রাজি হননি যশ। আর যত অশান্তির সূত্রপাত সেখান থেকেই। তবে সমস্তটাই জল্পনা মাত্র।
আরও পড়ুন: Soham-Debchandrima: সোহমের সাথে খোশমেজাজে দেবচন্দ্রিমা! নতুন সম্পর্কের ইঙ্গিত?
অশান্তির মূলে প্রাক্তন
গুঞ্জন এও বলছে, দম্পতির মধ্যে অশান্তির মূল কারণ নাকি যশের প্রাক্তনকে ঘিরে। অভিনেত্রী নুসরত থাকেন তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে। অভিনেতা যশ থাকছেন তাঁর পুরানো আবাসনেই। আর এই নিয়ে যত কৌতূহল নেটিজেনদের মনে। তাঁদের মধ্যে সত্যিই বিচ্ছেদ না হলে আলাদা থাকবেনই বা কেন? আবার অনেকে মনে করছেন হয়ত সামান্য মনোমালিন্য হয়েছে।
আরও পড়ুন: Pousali Banerjee: বাংলা ছেড়ে অস্ট্রেলিয়ায় পৌষালি
গুঞ্জনের রহস্যভেদ
যশ নুসরতের বিচ্ছেদের খবর যেন নেটপাড়ায় আরও জোরদার হয়ে উঠেছে। কারণ তাঁদের এই বিষয়ে কোনও মন্তব্য করতে শোনা যায়নি। এমনকি তাঁদের ইঙ্গিত পূর্ণ পোস্ট মিলেছে। মাঝে শোনা গিয়েছিল, দু’জনেই ছুটি কাটানোর জন্য আলাদা আলাদা ঘুরতে গিয়েছেন। বড় ছেলেকে নিয়ে যশ (Yash Dasgupta) গেছেন থাইল্যান্ড, আর ছোট ছেলে ঈশানকে নিয়ে নুসরত (Nusrat Jahan) গেছে উত্তরবঙ্গে। স্বাভাবিক ভাবেই তখনও জোর গুঞ্জন উঠেছিল। তবে এ বিষয়ে অভিনেতা-অভিনেত্রী যদি প্রকাশ্যে ঘটনাটি আনেন, তাহলে হয়ত গুঞ্জনের রহস্যভেদ করা যাবে।


