Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইধিকার (Idhika Paul) একই অঙ্গে বহুরূপ। চোখে মুখে রহস্যের ছাপ। নতুন ছবির পোস্টার প্রকাশ করতেই রীতিমত হতবাক অনুরাগীরা। এমন লুকে ইধিকাকে আগে দেখা যায়নি। কিন্তু কেনই বা বহু রূপে দেখা গিয়েছে ইধিকাকে? পুরো বিষয়টা জানিয়ে দিলেন অভিনেত্রী নিজেই।
প্রকাশ্যে নতুন পোস্টার (Idhika Paul)
সম্প্রতি বহুরূপ (Bahurup) ছবির নতুন পোস্টারে চমক দিলেন অভিনেত্রী ইধিকা পাল (Idhika Paul)। এই মুহূর্তে ইধিকা পাল মানেই দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী (Actress)। এপার বাংলায় বক্স অফিস মাত করেছেন দেবের (Dev) সঙ্গে। আবার ওপার বাংলায় বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে শাকিব-ইধিকার জুটি। খাদান (Khadaan) মাতিয়েছিলেন দেবের বিপরীতে। এবার ইধিকার বিপরীতে দেখা যাবে অভিনেতা সোহমকে (Soham Chakraborty)। বহুরূপ ছবির নতুন পোস্টার প্রকাশ্যে আসতেই টলিপাড়ার (Tollywood) অন্দরে রীতিমত হই হই রই রই ব্যাপার। কারণ এই পোস্টারে বিশেষ ভাবে নজর কেড়েছে অভিনেত্রী ইধিকা পালের লুক।
বিপরীতে কোন নায়ক? (Idhika Paul)
এই ছবিতে ইধিকাকে (Idhika Paul) দেখা যাবে সাতটি চরিত্রে। বিপরীতে থাকবেন অভিনেতা সোহম চক্রবর্তী। এই ধরনের কাজ এর আগে অভিনেত্রী করেননি। ইধিকা সব সময় চান, এমন চরিত্রে অভিনয় করতে, যেখানে দর্শকের আগ্রহ বেশি থাকে। প্রথম থেকেই ভেবেছিলেন বহুরূপের চরিত্র কিভাবে তুলে ধরবেন, এই চরিত্র তাঁর কাছে যতটা আগ্রহের ছিল, ততটাই ছিল চ্যালেঞ্জের।
অভিনেত্রীর সৌভাগ্য!
এই কাজটা করতে গিয়ে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছেন অভিনেত্রী। তাঁর কথায়, “এটা আমার সৌভাগ্য। সোহম দার কাছ থেকেও শিখেছি অনেক।” আরেকটা বিষয় হল, এই ছবির পরিচালকও নতুন। কিন্তু অভিনেত্রীর কথায়, সেটা তাঁর কাজে প্রকাশ পায়নি। বরং পরিচালকের কাজের প্রতি নিষ্ঠা দেখে মনে হয়েছে, তিনি অনেক অভিজ্ঞ।
আরও পড়ুন: Satabdi Roy: বহু বছর পর অভিনয়ে শতাব্দী, ভুলে যাচ্ছেন ডায়লগ! কঠিন চ্যালেঞ্জ?
নতুন জুটি
এই প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধছেন সোহম এবং ইধিকা। পরিচালনায় রয়েছেন আকাশ মালাকার। বাংলা সিনেমার ইতিহাসে এই প্রথম কোনও অভিনেতাকে একসঙ্গে সাতটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। অধিকার লুকে দেখা যায় সাঁওতালি, মেয়ের সাজ। চোখে মুখে ফুটে উঠেছে তেজ। এই ছবিতে ইধিকা এবং সোহমের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, ভরত কল, দেবলীনা দত্ত, কমলেশ্বর মুখার্জি, লোকনাথ দে সহ বহু শিল্পীকে।
আরও পড়ুন: Pushpa 2: টিভির পর্দায় ‘পুষ্পা ২’, দেখবেন বাড়িতে বসেই! আসছে কোন চ্যানেলে?
থ্রিলার ধর্মী
মূলত ছবিটি থ্রিলার ধর্মী। তবে রয়েছে প্রেম ভালোবাসা আবেগের মিশেল। প্রসঙ্গত, ইধিকা তাঁর কেরিয়ার শুরু করেছিলেন ছোট পর্দার কাজ দিয়ে। কয়েকটি ধারাবাহিকের পরই বড় পর্দায় এন্ট্রি নেন। একের পর এক সিনেমায় বাজিমাত। দুই বাংলাতেই এখন ইধিকার জনপ্রিয়তা তুঙ্গে। এই মুহূর্তে দেবের বিপরীতে রঘু ডাকাতের শুটিংয়ে ব্যস্ত তিনি।


