Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া (Salman Khan) একটি ভিডিও ঘিরে বলিউড অভিনেতা সলমন খানের শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছিল। ভিডিওতে তাঁকে আগের তুলনায় অনেকটাই রোগা এবং ক্লান্ত দেখাচ্ছিল বলে অনুরাগীদের একাংশ উদ্বেগ প্রকাশ করেন। তবে সেই সমস্ত জল্পনায় নিজেই ইতি টানলেন অভিনেতা।
কেন কমছে ওজন? (Salman Khan)
এক কথোপকথনে সলমন জানান, তাঁর ওজন (Salman Khan) কমে যাওয়ার পিছনে কোনও শারীরিক অসুস্থতা নেই। বরং এটি সম্পূর্ণ পরিকল্পিত একটি ফিটনেস রুটিনের ফল। তিনি জানান, নিয়মিত ব্যায়াম এবং কড়া অনুশীলনের মাধ্যমে ইতিমধ্যেই প্রায় ১৬ কেজি ওজন ঝরিয়েছেন। একই আলোচনায় তাঁর ভাই সোহেল খানও জানান, তিনিও সম্প্রতি ১২ কেজি ওজন কমিয়েছেন। দুই ভাইয়ের এই কথোপকথন থেকেই স্পষ্ট হয়, ফিটনেসকেই অগ্রাধিকার দিচ্ছেন তাঁরা।
সলমন আরও জানান, সামনে একাধিক প্রফেশনাল কাজ রয়েছে। সেই কারণেই নিজেকে আরও ফিট করে তুলতে তিনি এখনও ওজন কমানোর প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ, তাঁর শারীরিক পরিবর্তন কোনও উদ্বেগের বিষয় নয়, বরং নতুন কাজের প্রস্তুতির অংশ।


