Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সামনেই মুক্তি পেতে চলেছে আমিরের (Aamir Khan) নতুন ছবি ‘সিতারে জমিন পর’ (Sitaare Zameen Par)। ছবির প্রচার চলছে। আর এই ছবির প্রচার করতে অভিনেতা ছবির বিষয় নিয়ে ধর্ম বিরোধকে প্রশ্রয় না দিতে বলেন। গুঞ্জন ছড়ায়, তাঁর ছবিতে নাকি ‘লভ জিহাদ’ দেখানো হয়েছে। আর এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি ছবিতে ধর্মের তকমা দিতে বারণ করেন। কী বললেন অভিনেতা? লভ জিহাদ নিয়ে কী মত তাঁর?
তুমুল সমালোচনা (Aamir Khan)
আমির খানের (Aamir Khan) ছবি ‘পিকে’ ২০১৪ সালে মুক্তি পায়। এই ছবির মুক্তি পাওয়ার সময় তুমুল বিতর্ক শুরু হয়েছিল। আমির খান (Aamir Khan) সমালোচনার মুখে পড়েছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি নাকি হিন্দু ধর্মকে অবমাননা করেছেন। সেই ছবি নিয়ে মুখ খোলেন আমির। ‘পিকে’ ছবিতে একজন হিন্দু মেয়ের সাথে পাকিস্তানি মুসলিমের বিয়ে দেখানো হয়। তাই অনেকেই অভিযোগ করেছিল অভিনেতা, হিন্দু ধর্মকে অবমাননা করেছেন। তাঁর ছবিতে ‘লভ জিহাদ’ দেখানো হয়েছে।
প্রেম জিহাদ নয় (Aamir Khan)
বলিউড অভিনেতা আমির খান (Aamir Khan) মনে করেন, ‘দুই ধর্মের মানুষ যখন একত্রিত হয় অর্থাৎ বিয়ে করেন তখন ভালোবাসা কাজ করে, ধর্ম নয়। অর্থাৎ প্রেম জিহাদ নয়।’ তিনি আরও বলেন, ‘ভিন্ন ধর্মের মানুষের মন একত্রিত হওয়া মানে সেটা মানবতার ব্যাপার, সেখানে জিহাদ হয় না।’
আরও পড়ুন: Souptik-Ranita: প্রেমের সম্পর্কে সৌপ্তিক-রনিতা? সময় কাটাচ্ছেন গঙ্গা বক্ষে!
ধর্মকে অশ্রদ্ধা করা হয়নি
আমিরের মতে, ছবিতে কোনও জিহাদ দেখানো হয়নি। দুই ভিন্ন ধর্মের মানুষের বিয়ে মানে সেটা লভ জিহাদ তা একেবারেই নয়। সব সময় লভ জিহাদ তকমা দেওয়া ঠিক নয়। অভিনেতার দৃষ্টিতে, লভ জিহাদ ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধে। দুটি ভালোবাসার মানুষের মনকে ধর্মীয় সংকীর্ণতায় বেঁধে দেওয়া উচিত হবে না বলে, অভিনেতার মত। তাছাড়া তিনি মনে করেন, তাঁর ছবিতে কোনও ধর্মকে অশ্রদ্ধা করা হয়নি। কিছু মানুষ ধর্মের নামে সাধারণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে। ধর্মের নামে অসাধু ব্যক্তি চাঁদা নেন। ছবিতে শুধুমাত্র তাঁদের মুখোশ খোলার চেষ্টা করা হয়েছে। আর প্রত্যেক ধর্মকে সম্মান জানিয়ে সেটা করেছেন বলে মনে করেন তিনি।
আরও পড়ুন: Nirmal Kumar: পায়ে সংক্রমণ, হাসপাতালে বর্ষীয়ান অভিনেতা! এখন কেমন আছেন?
ব্যক্তিগত জীবন
লভ জিহাদ প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেতা নিজের পরিবারের কথা তুলে ধরেন। তাঁর দুই বোন নিখাত ও ফারহাত ভিন্ন ধর্মে বিয়ে করেছেন। অভিনেতার মেয়ে ইরাও ভিন্ন ধর্মে বিয়ে করেছেন। আবার অভিনেতা নিজেও দুই নারী রিনা দত্ত ও কিরণ রাওকে বিয়ে করেছেন। আর তাঁরা কেউ একই ধর্মের নয়। তাই তিনি ধর্ম বিরোধী অর্থাৎ সব সম্পর্কে বিশেষ তকমা দেওয়ার পক্ষপাতী নন।


