Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতের তরুণ প্রজন্মকে লক্ষ্য করে সমাজমাধ্যমে জঙ্গি মতাদর্শ প্রচার করছিলেন বলে অভিযোগ (Al Qaeda Terrorist Arrest)। সেই অভিযোগেই গুজরাত সন্ত্রাসদমন শাখার (ATS) জালে ধরা পড়ল আল-কায়দার ভারতীয় শাখার অন্যতম শীর্ষনেত্রী সামা পারভিন। তাঁকে গ্রেফতার করা হয়েছে কর্নাটকের বেঙ্গালুরু শহরের মনোরমাপাল্যা এলাকা থেকে।
তরুণ সমাজকে টার্গেট, অস্ত্র ইনস্টাগ্রাম (Al Qaeda Terrorist Arrest)
তদন্তকারী আধিকারিকদের মতে, সমাজমাধ্যম বিশেষ করে ইনস্টাগ্রাম-এর মাধ্যমে তরুণ সমাজকে প্রভাবিত করার চেষ্টা করছিলেন সামা (Al Qaeda Terrorist Arrest)। তাঁর পরিচালিত বা যুক্ত থাকা ইনস্টাগ্রাম চ্যানেলগুলিতে সন্ত্রাসবাদী প্রচার ও উগ্রবাদী বার্তা নিয়মিত পোস্ট করা হত। ভিডিও, ছবি, ও নথিপত্রের মাধ্যমে তিনি ধর্মীয় মৌলবাদ ছড়ানোর চেষ্টা করতেন, অভিযোগ পুলিশের।
জঙ্গি নেটওয়ার্কে গুরুত্বপূর্ণ মুখ (Al Qaeda Terrorist Arrest)
সামা পারভিন মূলত ঝাড়খণ্ডের বাসিন্দা হলেও গত তিন বছর ধরে বেঙ্গালুরুতে ছিলেন (Al Qaeda Terrorist Arrest)। ভাইয়ের সঙ্গে বসবাস করতেন। এক সময় একটি বেসরকারি সংস্থায় কর্মরত থাকলেও বর্তমানে তিনি বেকার ছিলেন এবং দিনভর সমাজমাধ্যমে সক্রিয় থাকতেন। তদন্তকারীদের দাবি, সামাই ছিল একটি পাঁচ সদস্যের জঙ্গি গোষ্ঠীর মূল পরিকল্পনাকারী। এই পাঁচ জনের মধ্যে আগে গ্রেফতার হওয়া চার জন হলেন মহম্মদ ফইক, মহম্মদ ফরদিন, মোদাসার সইফুল্লা কুরেশি এবং জ়েশান আলি।
সামার হদিশ মিলল সহযোগীদের জিজ্ঞাসাবাদে (Al Qaeda Terrorist Arrest)
গত ২৩ জুলাই বিভিন্ন রাজ্য থেকে ওই চার জনকে গ্রেফতার করে গুজরাত ATS। তাঁদের জিজ্ঞাসাবাদ করেই উঠে আসে সামার নাম। তাঁদের দাবি, সমাজমাধ্যমেই একে অপরের সঙ্গে যোগাযোগ রাখত ওই দলটি। তদন্তে উঠে এসেছে, সামার সঙ্গে সীমান্তপারের জঙ্গি গোষ্ঠীগুলির নিয়মিত যোগাযোগ ছিল। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলার পরিকল্পনাও চলছিল।

আরও পড়ুন: Earthquake in Russia : ৭৩ বছরে সবচেয়ে তীব্র ৮.৮ মাত্রার ভূমিকম্প রাশিয়ায়! প্রভাব কোথায় কতটা?
উদ্ধার মৌলবাদী নথি ও জঙ্গি মতামত (Al Qaeda Terrorist Arrest)
ধৃতদের কাছ থেকে নিষিদ্ধ সংগঠনের বইপত্র, ‘অপারেশন সিঁদুর’-এর বিরুদ্ধে আল কায়দার মতামত সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে (INDIAN ARMY)। মনে করা হচ্ছে, এই বিষয়গুলি নিয়ে গোপন আলোচনা করত দলটি। পুলিশের দাবি, এই গোষ্ঠী ভারতের বিভিন্ন প্রান্তে নিজেদের জাল বিস্তার করার পরিকল্পনায় ছিল।
আদালতে পেশ, তদন্তে নয়া মোড়ের ইঙ্গিত
সামাকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করার পর আদালতে হাজির করা হয়। ট্রানজ়িট রিমান্ডে তাঁকে গুজরাতে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে আদালত(Al Qaeda Terrorist Arrest)। তদন্তকারীদের মতে, সামা মূল চক্রী, এবং তাঁর মাধ্যমে অন্য কোনও আন্তর্জাতিক বা দেশীয় সংগঠনের সঙ্গে যোগাযোগের সূত্রও খুঁজে পাওয়া যেতে পারে।
আরও পড়ুন: US Tariff On India : ভারতের উপর চড়া আমদানি শুল্কের ইঙ্গিত ট্রাম্পের, অনিশ্চিত বাণিজ্যচুক্তি
প্রযুক্তি নির্ভর তদন্ত (Al Qaeda Terrorist Arrest)
সামার ইলেকট্রনিক ডিভাইস ও অনলাইন অ্যাক্টিভিটি পরীক্ষা করে তাঁর সম্পূর্ণ নেটওয়ার্ক ও কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। তদন্তকারীদের মতে, এই গ্রেফতারি দেশজুড়ে সক্রিয় জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধে লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।


