Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বঙ্গে বর্ষা যেন থামার নাম নিচ্ছে না (Weather Report)। কখনও আকাশে সূর্য ওঠার ইঙ্গিত, তো কখনও হঠাৎ মেঘের ঘনঘটা আর তার সঙ্গে মুষলধারে বৃষ্টি। আবহাওয়ার এই অনিশ্চিত গতিপথে রাজ্যজুড়ে তৈরি হয়েছে এক নতুন উদ্বেগ
আবহাওয়া দফতর সূত্রে জানা যায় (Weather Report)
আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Report)
হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া— এই সমস্ত জেলাতে আজ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী মঙ্গলবার ও বুধবারেও বৃষ্টির ধারাবাহিকতা বজায় থাকবে, তবে বৃষ্টির তীব্রতা সামান্য কমবে।
রাজ্যের বহু জেলা (Weather Report)
বৃহস্পতিবার থেকে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম দফতর। বিশেষত নদিয়া, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই দুর্যোগের কেন্দ্রবিন্দুতে থাকবে বলে জানানো হয়েছে। শুক্রবার ও শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি চলতে পারে।
উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও প্রবল
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আইএমডি। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত এই প্রবণতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। অন্যদিকে, ঘূর্ণাবর্ত আপাতত সরে গিয়ে সিকিম ও উত্তরবঙ্গের উপর অবস্থান করছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
অন্যান্য প্রভাব (Weather Report)
- সিকিম ও উত্তরবঙ্গ সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে বর্তমান ঘূর্ণাবর্ত।
- এটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে, ফলে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।
- উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি—
অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়েও অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি।
এছাড়া, উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়েও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকাতেও আজও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন।

আরও পড়ুন Bangladeshi Model Arrested: বাংলাদেশি হয়েও ভারতের আধার-ভোটার! গ্রেফতার অভিনেত্রী!
বঙ্গে বৃষ্টির যে রেশ চলছে, তাতে স্বস্তি যেমন রয়েছে তৃষ্ণার্ত মাটির জন্য, তেমনই উদ্বেগও বাড়াচ্ছে নাগরিক জীবনে। বিশেষত চাষবাস, যাতায়াত এবং বন্যা প্রবণ অঞ্চলের মানুষের জন্য আগামী কয়েকদিন হতে চলেছে অত্যন্ত সতর্কতা অবলম্বনের সময়।


