Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যেই মারাত্মক ছোট পান মেসি (Football), লিগ ম্যাচে নেকাসার বিরুদ্ধে খেলতে নেমে ঘটে এই বিপত্তি।
ফুটবল আপডেট (Football)
একের পর এক পালক জুড়েছে মেসির মুকুটে, কোপা আমেরিকা, বিশ্বকাপ এবং ফাইনালিসিমা জিতেছেন তিনি। যখন মেসি মাঠে ড্রিবল করে তখন দর্শকদের মধ্যে উন্মাদনা থাকে তুঙ্গে। তিনি মাঠে নামা মানেই ফুটবলপ্রেমীদের কাছে বাড়তি আনন্দ।
লিগ ম্যাচ চলাকালীন ১০ মিনিটের মধ্যে চোট পেয়ে মাঠ ছাড়েন মেসি। বিপক্ষের পেনাল্টি বক্সে ড্রিবল করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের উপরের অংশে চোট পান মেসি (Football)। ইন্টার মায়ামি আর ঝুঁকি না নিয়ে সাথে সাথেই মেসিকে তুলে নেয়। চোটের পর উঠে দাঁড়ালেও তাঁর চোখে মুখে ব্যথার ছাপ ছিল স্পষ্ট। মেসির চোট পাওয়ার ঘটনায় চিন্তিত সমর্থকরা। সবার মনে এখন একটাই প্রশ্ন কবে মাঠে ফিরবেন মেসি তাঁর পুরনো ছন্দে। আবার কবে তাঁর পায়ের জাদুতে মেতে উঠবে গোটা বিশ্ব।
আরও পড়ুন: Abhishek Banerjee: ছাব্বিশের আগে বড় সিদ্ধান্ত, লোকসভায় নতুন দায়িত্বে অভিষেক…
মেসির চোট নিয়ে ইন্টার মায়ামির পক্ষ থেকে কিছু জানানো না হলেও দলের কোচ জ়াভিয়ের মাসচেরানো ম্যাচের পর সাংবাদিক বৈঠক করে জানান মেসি পড়ে যাওয়ার পর কিছুটা অস্বস্তিতে ছিলেন তিনি এবং কোনোরকম ঝুঁকি না নিয়ে তুলে নেন মেসিকে। এর থেকে বেশি আর কিছু তিনি বলেন নি সাংবাদিক বৈঠকে (Football)।

ক্লাবের সঙ্গে যুক্ত এক ব্যক্তি ESPN আর্জেন্টিনাকে জানান মেসির বর্তমান পরিস্থিতির কথা। তিনি জানান যে আপাতত মেসি তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকবেন, যদি সেটাই সত্যি হয় তাহলে চলতি মরশুমে চলাকালীন লিগের ম্যাচে (Football) মেসি আর অংশগ্রহণ করতে পারবেন না, যা মেসি ভক্ত সহ সকল ফুটবলপ্রেমীদের কাছে চূড়ান্ত দুঃখের। তবে ইন্টার মায়ামির কোচ আশা করছেন যে মেসির চোট গুরুতর নয় এবং খুব দ্রুত সুস্থ হয়ে তিনি আবার মাঠে ফিরবেন।
নেকাসার বিরুদ্ধে ম্যাচের পর ইন্টার মায়ামির আরও পাঁচটা ম্যাচ বাকি থাকবে কিন্তু এখন ভক্তদের মনে একটাই প্রশ্ন কবে আবার মেসিকে বল পায়ে মাঠে দেখা যাবে এবং তাঁরা তাঁদের স্বপ্নের নায়ককে আবারও কবে দেখবেন বিপক্ষের ডিফেন্স ভেঙে গোল করতে। তাঁদের এখন একটাই প্রার্থনা দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরুক মেসি।


