Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিনোদন দুনিয়ার ঝলমলে পর্দার আড়ালে কত অন্ধকার গল্প যে লুকিয়ে থাকে (TV Actress), তা মাঝে মাঝেই উঠে আসে কিছু সাহসী শিল্পীর মুখে। ঠিক তেমনই এক ভয়ানক অভিজ্ঞতার কথা সম্প্রতি প্রকাশ্যে এনেছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী রশ্মি দেশাই। মাত্র ১৬ বছর বয়সেই তিনি কাস্টিং কাউচের শিকার হন। সম্প্রতি এক সাক্ষাৎকারে (২০২৪ সালে বলিউড বাবল-এ দেওয়া) তিনি বলেন,
“আমাকে এক অডিশনের জন্য ডাকা হয়েছিল। আমি সেখানে গেলে তারা আমাকে অজ্ঞান করার চেষ্টা করে। কিন্তু আমি কোনওভাবে পালিয়ে যাই।”এই ঘটনায় তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে পরদিন তার মা-কে সঙ্গে নিয়ে সেখানে যান এবং অভিযুক্তের গালে চড় কষান। রশ্মি জানান, সেই ভয়াবহ মুহূর্তের পর তিনি কিছু ভালো মানুষের সমর্থন পেয়েছিলেন, যারা তাকে নিরাপদে অভিনয়ের জগতে নিজেকে গড়ে তুলতে সাহায্য করেন।
রশ্মি দেশাই কে? (TV Actress)
রশ্মি দেশাই শুধু একজন প্রতিভাবান অভিনেত্রীই নন (TV Actress), বরং সংগ্রামের আরেক নাম। এক সময় ভোজপুরি সিনেমায় কাজ করে নজর কাড়েন, পরে হিন্দি টেলিভিশনে ‘উত্তরণ’ ধারাবাহিকের ‘তপস্যা’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছন। কিন্তু জনপ্রিয়তার এই পথটা সবসময় মসৃণ ছিল না। এক সময় তার জীবনে চরম অর্থনৈতিক সংকট নেমে আসে।

তিনি জানান, একটি শো বন্ধ হয়ে যাওয়ার পর তাকে চারদিন রাস্তায় ঘুমাতে হয়। তার কাছে তখন একটি Audi A6 গাড়ি ছিল, যেটি তার অস্থায়ী বাসস্থান হয়ে ওঠে। ম্যানেজারের বাড়িতে ব্যাগ রেখে, রাস্তায় ঘুমিয়ে, রিকশাচালকদের কাছ থেকে মাত্র ২০ টাকার খাবার খেয়েই দিন কাটাতে হতো।
এই সময়টা ছিল তার জীবনের অন্যতম কঠিন অধ্যায়। শুধু আর্থিক সংকটই নয়, বিবাহবিচ্ছেদের যন্ত্রণা-ও সহ্য করতে হয়েছে রশ্মিকে। কিন্তু সব কিছুর পরেও তিনি হার মানেননি। বরং নিজেকে আরও শক্তভাবে তৈরি করে নিয়েছেন। আজ তিনি একজন স্পষ্টভাষী, সাহসী এবং আত্মনির্ভর অভিনেত্রী হিসেবে পরিচিত।
সাহসী স্বীকারোক্তি (TV Actress)
সম্প্রতি রশ্মিকে গুজরাটি ছবি ‘মম তেনে নয় বুঝি’-তে দেখা গিয়েছে, যেখানে তার সহ-অভিনেতা ছিলেন জনপ্রিয় অভিনেতা অমর উপাধ্যায় (মিহির চরিত্রে পরিচিত)। রশ্মি দেশাইয়ের এই সাহসী স্বীকারোক্তি শুধুমাত্র তার জীবনের এক করুণ অধ্যায়ই প্রকাশ করে না, বরং অন্য তরুণ শিল্পীদের জন্য এক সতর্কতা এবং প্রেরণাও বটে। এই অভিজ্ঞতাগুলি তাঁর জেদের জ্বালানি হয়ে উঠেছে এবং অভিনয়ের প্রতি ভালবাসাই তাকে এই কঠিন সময়গুলো পার করে এনেছে।
আরও পড়ুন: Abhishek Banerjee: লোকসভায় নতুন দায়িত্বে অভিষেক, পোস্ট করে ধন্য়বাদ দিদিকে!
রশ্মি দেশাইয়ের জীবনের এই অধ্যায় প্রমাণ করে (TV Actress), শুধুমাত্র প্রতিভা নয়—বেঁচে থাকার জন্য সাহস, জেদ এবং আত্মবিশ্বাসও সমান প্রয়োজন। তিনি শুধু বিনোদন দুনিয়ার একজন অভিনেত্রী নন, বরং হাজার হাজার নারীর কাছে এক উদাহরণ হয়ে উঠেছেন, যারা প্রতিকূলতার মধ্যেও নিজেদের পরিচিতি গড়ে তুলতে চায়।


