Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ- শুভশ্রীর সম্পর্কের ৮ বছর! টলিউডে পাওয়ার কাপেল হিসেবে পরিচিত তাঁরা। তাঁদের অসংখ্য আদুরে মুহূর্তের সাক্ষী সমাজমাধ্যমে (Raj Chakraborty)। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ব্যারাকপুরে তৃণমূলের হয়ে দ্বিতীয়বার টিকিট পেয়েছিলেন রাজ চক্রবর্তী। কিন্তু সেখানে তিনি পরাজিত হন। বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীর কাছে পরাজিত হয়ে ব্যারাকপুরে বিধায়ক পদ হারান তিনি।

সমালোচনার শিকার রাজ (Raj Chakraborty)
তারপর একাধিক সমালোচনার শিকার হতে হয় রাজ চক্রবর্তীকে (Raj Chakraborty)।। পাশাপাশি, গণনার দিন ব্যারাকপুরে রাজের গায়ে কাদাও ছড়া হয়। তারপর রাজ্যে বিজেপি সরকার আসতেই রাজনীতি ছাড়ার পোস্ট দেন রাজ চক্রবর্তী। এই সব কিছুর মাঝে স্ত্রী শুভশ্রীর সর্বক্ষণ ছিলেন পাশে। রাজের খারাপ সময় থেকে ভালো ঢালের মত সবটা সামলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন: Diganta Bagchi: আর্টিস্টস ফোরামে ভাঙনের ইঙ্গিত? হঠাৎ ইস্তফা দিগন্তর!

ভালবাসার ৮ বছর (Raj Chakraborty)
দেখতে দেখতে ব্রাজ-শুভশ্রীর ভালবাসার ৮ বছর পার। হাতে হাত রেখে ভালবাসা উদযাপন করলেন দুজনে। সবকিছুর মাঝেই শুভশ্রীকে নিয়ে বিবাহবার্ষিকীতে পালন করতে ভোলেননি রাজ। শহরের বাইরে একসঙ্গে একান্তে সময় কাটালেন দুজনে। তাঁদের একসঙ্গে কাটানো কিছু মুহূর্ত শুভশ্রী তাঁর সমাজমাধম্যে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। যেখানে দেখা যাচ্ছে, বিদেশের সুমুদ্র সৈকতে ভ্যাকেশন কাটাচ্ছেন এই তারকা জুটি। স্বামী রাজের সঙ্গে কালো রঙের ব্যাকলেস পোশাকে নজর কাড়লেন সকলের।



