Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজকাল ত্রিশের কোঠায় পা (Grey Hair Remedy) দিয়েই অনেকেই বুঝতে পারছেন, চুলের রং বদলে যাচ্ছে। যেটা আগে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হত, এখন তা অনেকটাই আগেভাগে শুরু হচ্ছে। সিঁথির ধারে সাদা চুল দেখা যাচ্ছে কিশোর-যুবকদের মাথাতেও। এর পিছনে আছে একাধিক কারণ-অনিয়মিত জীবনযাপন, মানসিক চাপ, অপুষ্টি, দূষণ এবং জিনগত প্রভাব। তবে চিন্তার কিছু নেই। প্রকৃতির কাছেই লুকিয়ে আছে এমন কিছু উপাদান, যা চুলের পাকা সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পারে।
চুল পাকার কারণ (Grey Hair Remedy)
চুলের স্বাভাবিক রং নির্ভর করে মেলানোসাইট নামক (Grey Hair Remedy) কোষের উপর, যা মেলানিন রঞ্জক তৈরি করে। বয়স বাড়লে অথবা কোষের কার্যক্ষমতা কমে গেলে মেলানিন উৎপাদনও হ্রাস পায়, ফলে চুল সাদা হতে শুরু করে। কিন্তু আজকের জীবনের চাপে এই প্রক্রিয়া অনেক আগেই শুরু হচ্ছে। তাই প্রয়োজন এমন কিছু ঘরোয়া উপাদান, যা এই কোষের কর্মক্ষমতা বজায় রাখতে সাহায্য করবে।
ঘরোয়া উপাদানে চুলের যত্ন (Grey Hair Remedy)
মেথি ও কালোজিরে
মেথিতে রয়েছে প্রচুর প্রোটিন এবং নিকোটিনিক অ্যাসিড, যা চুল পড়া কমায় এবং নতুন চুল (Grey Hair Remedy) গজাতে সাহায্য করে। কালোজিরে চুলের স্বাভাবিক রঙ বজায় রাখতে কার্যকরী, পাশাপাশি এটি মাথার ত্বককে সুস্থ রাখে।
ব্যবহারবিধি: সমপরিমাণ মেথি ও কালোজিরে নারকেল তেলে ফুটিয়ে ঠান্ডা করে ছেঁকে নিয়ে সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন।
আমলকি ও শিকাকাই
আমলকিতে থাকা ভিটামিন সি চুলের গোড়া মজবুত করে ও উজ্জ্বলতা বাড়ায়। শিকাকাই প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে এবং চুলের স্বাস্থ্যে ভালো প্রভাব ফেলে।
ব্যবহারবিধি: আমলকি ও শিকাকাই গুঁড়ো করে তেলে ফুটিয়ে নিন। ছেঁকে ঠান্ডা করে তা চুলে লাগান।
কারি পাতা
কারি পাতায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট এবং আয়রন চুলের অকালপক্কতা রোধে সাহায্য করে।
ব্যবহারবিধি: আধ কাপ নারকেল তেলে একমুঠো কারি পাতা দিয়ে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে সেই তেল ব্যবহার করুন।
আরও পড়ুন: Traveling: যোগাযোগে বিপ্লব, পর্যটনে নবযুগের সূচনা
জবা ফুল ও পাতা
জবা ফুল এবং পাতার নির্যাস চুলের বৃদ্ধিতে সহায়ক, চুল ঘন ও শক্তিশালী হয় এবং পাকা চুলের সংখ্যা কমে আসে।
ব্যবহারবিধি: নারকেল তেলে কয়েকটি জবা ফুল ও পাতা দিয়ে হালকা আঁচে ফুটিয়ে তেল তৈরি করুন। ঠান্ডা করে সেই তেল নিয়মিত ব্যবহার করুন।


