Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার কলকাতা ও (Weather Update) তার আশপাশের অঞ্চলে শুক্রবার রাত থেকে যে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে, তা আজ শনিবার পর্যন্ত চলতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে রাজ্যের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
কী বলছে হাওয়া অফিস? (Weather Update)
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল (Weather Update) সংলগ্ন পূর্ব-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয়েছিল, তা এখনও সক্রিয়। এই নিম্নচাপের সঙ্গে ৭.৬ কিমি উচ্চতায় একটি ঘূর্ণাবর্তও রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে সরে যেতে পারে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি মৌসুমি অক্ষরেখা বর্তমানে বিকানের, দামোহ্, বিলাসপুর হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বাড়বে বৃষ্টির পরিমাণ (Weather Update)
আজ শনিবার কলকাতায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে (Weather Update)। দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিভিন্ন এলাকায়। এ দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা এই সময়ে স্বাভাবিক। শুক্রবারের তুলনায় বৃষ্টির মাত্রা একটু বেশি হতে পারে আজকের দিনে।
রবিবারের জন্য ইতিমধ্যেই সতর্কতা জারি
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং বাঁকুড়ার কিছু কিছু অংশে আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।কলকাতা, হাওড়া, নদিয়া, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে রবিবার পরিস্থিতি আরও কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবারের জন্য ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও, তারপর থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: Janmashtami Bhog: শুধু তালের ফুলুরি নয়, প্রসাদে থাকুক মোহনের প্রিয় ভোগ…
উত্তরবঙ্গে গত ক’দিনের দুর্যোগের পর শনিবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকবে। এ দিন কোনও জেলায় আলাদা করে সতর্কতা নেই। তবে রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।


