Last Updated on [modified_date_only] by Ananya Dey
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : অস্ট্রেলীয় ক্রিকেটে যুগাবসান। প্রাক্তন অধিনায়ক ও কোচ বব সিম্পসন (Bob Simpson) আর নেই। শনিবার সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে গোটা ক্রিকেট দুনিয়ায়।
বব সিম্পসনের টেস্ট জীবন (Bob Simpson)
১৯৫৭ সালে আন্তর্জাতিক কেরিয়ার শুরু করা সিম্পসনের (Bob Simpson) টেস্ট জীবন বিস্তৃত ছিল দুই দশকেরও বেশি সময় ধরে। ১৯৭৮ সালে অবসর নেওয়ার আগে ৬২টি টেস্টে ৪৮৬৯ রান ও ৭১টি উইকেট সংগ্রহ করেন তিনি। অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন ৩৯টি টেস্টে, যার মধ্যে ১২টি ম্যাচেই ছিনিয়ে এনেছেন জয়। ১৯৬৮ সালে অবসর নিলেও, ১৯৭৭ সালে কেরি প্যাকারের ওয়ার্ল্ড সিরিজ বিতর্কে দেশের প্রয়োজনে অবসর ভেঙে ফিরে আসেন তিনি। ৪১ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ১০টি টেস্ট খেলেন, করেন আরও দুটি শতরান।
আরও পড়ুন : Sanju Samson: রাজস্থানের এই তারকাকে দলে নিতে মরিয়া নাইট শিবির, ছাড়তে রাজি তারকা ব্যাটারকে
অস্ট্রেলিয়ার প্রথম পূর্ণকালীন কোচ (Bob Simpson)
তবে খেলার মাঠের বাইরেও সিম্পসনের (Bob Simpson) অবদান অনস্বীকার্য। ১৯৮৬ সালে তিনি অস্ট্রেলিয়ার প্রথম পূর্ণকালীন কোচ হিসেবে দায়িত্ব নেন। তখন অস্ট্রেলিয়া টানা দুই বছর কোনও টেস্ট সিরিজ জিততে পারেনি। তৎকালীন অধিনায়ক অ্যালান বর্ডারের সঙ্গে জুটি বেঁধে অস্ট্রেলিয়ার ক্রিকেটের আমূল পরিবর্তন ঘটান তিনি।১৯৮৭ সালে ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়ার প্রথম বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল সিম্পসনের। তাঁর প্রশিক্ষণে গড়ে উঠেছিল একের পর এক ভবিষ্যতের তারকা— যেমন শেন ওয়ার্ন, রিকি পন্টিং, গ্লেন ম্যাকগ্রা, মার্ক ওয়া, জাস্টিন ল্যাঙ্গার ও ইয়ান হিলি। তাঁর অধীনেই অস্ট্রেলিয়া ১৯৯৫ সালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে পুনরুদ্ধার করে ফ্র্যাঙ্ক ওরেল ট্রফি।
আরও পড়ুন : Cristiano Ronaldo: মেসির পর কি তবে ভারতে আসছেন আরও একজন ফুটবল তারকা?
১৯৯৬ সালে কোচের পদ থেকে সরে দাঁড়ান বব সিম্পসন, তবে রেখে যান স্থায়ী ছাপ। তাঁর অবদানেই শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার ক্রিকেটের স্বর্ণযুগ, যা পরবর্তী এক দশক বিশ্ব ক্রিকেটে অসাধারণ আধিপত্য বজায় রেখেছিল।তাঁর মৃত্যুতে ক্রিকেট ইতিহাসে একটি বিশাল অধ্যায়ের সমাপ্তি ঘটল।


