Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব সামলাবেন ‘Prince Of Calcutta’, সহকারী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক শন পোলককে (Sourav Ganguly)।
মহারাজের নতুন ইনিংস (Sourav Ganguly)
অধিনায়ক হিসেবে বরাবরই সাহসী পদক্ষেপ নিতে দেখা গেছে। মাঠে স্টেপ আউট করে ছয় হোক বা ইংল্যান্ডের মাঠে জামা খুলে ঘোরানো, বাঙালির আজও ক্রিকেট আইকন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। ক্রিকেট থেকে অবসরের পর দেখা গেছে দক্ষ হাতে প্রশাসনিক দায়িত্ব সামলাতে।
ভারতীয় অধিনায়ক, সিএবি সভাপতি, বোর্ড সভাপতি, টিম ডিরেক্টর, আইসিসি বিভিন্ন কমিটির নানা পদে এতদিন দায়িত্ব সামলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার তার মুকুটে সংযোজন হলো নতুন পালকের (Sourav Ganguly)।
মঙ্গলবারই সৌরভ গঙ্গোপাধ্যায়কে ফ্র্যাঞ্চাইজির তরফে প্রধান কোচ হিসাবে নিয়োগ করার কথা ঘোষণা করা হল। তবে দিল্লি ক্যাপিটালস নয়, তিনি দক্ষিণ আফ্রিকান ফ্র্যাঞ্চাইজি প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ নিযুক্ত হলেন। ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে ‘ক্যাপিটালসের শিবিরে মহারাজ নিজের স্পেশাল টাচ যোগ করছেন। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমরা আমাদের নতুন কোচের পদে নিয়োগ করছি।’ তাদের তরফে সৌরভ গাঙ্গুলীকে ‘প্রিন্স’ সম্মোধন করে আরও বলা হয়েছে বাংলার মহারাজের অপেক্ষায় রয়েছে সেঞ্চুরিয়ন (Sourav Ganguly)।

আরও পড়ুন : Cheteshwar Pujara: ২২ গজকে বিদায় ভারতীয় তারকার, শেষ হলো এক সোনালি অধ্যায়ের
এর আগে দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফের অংশ ছিলেন তিনি। এবার ক্যাপিটালসের প্রধান কোচ নির্বাচিত হলেন সৌরভ। এর আগে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন মহারাজ, তবে এই প্রথম কোনও ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ হিসাবে দায়িত্ব নিলেন সৌরভ। কিছুদিন আগের এক সাক্ষাৎকারে সৌরভ ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। সেই স্বপ্নই এবার পূরণ হতে চলেছে প্রিটোরিয়া ক্যাপিটালসের হাত ধরে (Sourav Ganguly)।

সৌরভ একা নন, আরও এক কিংবদন্তিকে কোচিং স্টাফে যুক্ত প্রিটোরিয়াযা। সৌরভের সহকারী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক শন পোলককে (Shaun Pollock)। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতোই পোলকও দেশের হয়ে শতাধিক টেস্ট এবং তিনশোরও বেশি ওয়ান ডে ম্যাচ খেলেছেন ও জাতীয় দলের হয়ে অধিনায়কত্বও করেছেন। তার বোলিংয়ে একাধিক তারকা ব্যাটসম্যানকে বেকায়দায় পড়তে দেখা গেছে ২২ গজে (Sourav Ganguly)।
প্রসঙ্গত গত মরশুমে দুটি ম্যাচ জিতেছিল প্রিটোরিয়া ক্যাপিটালস, এবার ‘মহারাজ ম্যাজিকে’ ভাল ফলের আশায় দল। দলের ভাগ্য বদলানোর আশায় টিম ম্যানেজমেন্ট। স্বাভাবিক ভাবেই এই খবরে উচ্ছ্বসিত সৌরভ ভক্তরা (Sourav Ganguly)।


