Last Updated on [modified_date_only] by Tania Rakshit
তানিয়া রক্ষিত: দীর্ঘ ৮ বছরের অপেক্ষা শেষে আবারও কলকাতা ফুটবল লিগের (MB Players) ট্রফি উঠল মোহন বাগান সুপার জায়ান্টের ঘরে। মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক করে জয় ছিনিয়ে নেয় সবুজ-মেরুন ব্রিগেড। এই ঐতিহাসিক সাফল্যের পর বারাসত স্টেডিয়াম থেকে ফেরার পথে আবির খেলায় মাতেন সমর্থকেরা। ঐতিহ্যবাহী এই ট্রফি পুনরুদ্ধারের পর সমর্থকদের একমাত্র সুর—‘এবার আইএসএলটাও চাই!’
সায়নের মাঠেই জবাব (MB Players)
গত মরশুমে ইস্টবেঙ্গলের ‘ঘরের ছেলে’ হিসেবে পরিচিত সায়ন বন্দ্যোপাধ্যায় আইএসএল জয়ের পর পড়শি ক্লাব মোহন বাগানে পাড়ি দিয়েছিলেন। লাল-হলুদ ছেড়ে আসার কারণে সমর্থকদের তীব্র কটাক্ষ সহ্য করতে হয়েছিল এই তরুণ ফুটবলারকে। তবে মহামেডানের বিরুদ্ধে তাঁর করা জয়সূচক গোলেই ম্যাচের মোড় ঘোরে এবং চ্যাম্পিয়ন হয় দল। ট্রফি জয়ের পর সায়ন জানান, “গোল করাই আমার কাজ। কঠিন সময়ে গোল করতে পেরেছি। দু’টি ক্লাবের হয়েই লিগ জয় আমার কাছে সমান, পেশাদার জীবনে এভাবেই এগিয়ে যেতে চাই। এখন মূল লক্ষ্য জাতীয় দলে জায়গা করে নেওয়া।”
সাহাল শুভাশিসের অভিজ্ঞতা (MB Players)
দলের দুর্দান্ত জয়ে বড় ভূমিকা পালন করেছেন তারকা ফুটবলার সাহাল আবদুল সামাদ। জোড়া গোল করলেও ব্যক্তিগত কৃতিত্ব নিতে নারাজ সাহাল বলেন, “এক বা দু’গোলে পিছিয়ে থাকলেও আমাদের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে। এই জয় তরুণ ও সিনিয়র—সবার আত্মবিশ্বাস বাড়াবে।” অন্যদিকে বহু যুদ্ধের নায়ক শুভাশিস বোস জানান, লিগ জিতে তাঁদের মূল লক্ষ্যপূরণ হয়েছে।
বাড়াল দলের আত্মবিশ্বাস (MB Players)
ক্লাব সভাপতি দেবাশিস দত্ত আশা প্রকাশ করেন, কলকাতা লিগ যেন প্রতি বছর এমনই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ থাকে (MB Players)। সামনে আইএফএ শিল্ড ও আইএসএল-এর মতো বড় টুর্নামেন্ট। তার আগে এই কলকাতা লিগের ট্রফি জয় পুরো সবুজ-মেরুন শিবিরকে বাড়তি অক্সিজেন জোগাবে।



