Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) হলেন একজন ভারতীয় অভিনেতা ও রাজনীতিবিদ। একজন অভিনেতা হিসাবে তিনি বাংলা সিনেমায় জনপ্রিয় মুখ। বলতে গেলে যিনি বাঙালি দর্শককে ভালোবাসার কথা শিখিয়েছিলেন। তিনি আজ আর নেই। বাঙালির মনের প্রিয় মানুষটি যাত্রা করলেন স্বর্গলোকের দিকে। হঠাৎ এমন দুঃসংবাদে ভেঙে পড়েছেন অনুরাগীরা। কী হয়েছিল অভিনেতার ?
কী হয়েছিল ? (Joy Banerjee)
বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee)। শ্বাসকষ্টের কারণে তাঁকে ভর্তি করা হয় মেডিকা হাসপাতালে। বয়স হয়েছিল প্রায় ৬২। সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রিয় জুটি (Joy Banerjee)
অঞ্জন চৌধুরীর ছবিতে অভিনেতা জয়কে জুটি বাঁধতে দেখা গিয়েছিল চুমকি চৌধুরীর (Chumki Choudhury) সাথে। ‘অভাগিনী ‘ ও ‘হীরক জয়ন্তী ‘ ছবিতে জুটি হিসেবে দেখা গিয়েছিল জয় ও চুমকিকে। সে সময় ব্লকবাস্টার হয় ছবি দুটি । শোনা যায় চুমকি চৌধুরীর (Chumki Choudhury) সাথে অভিনেতা জয় ব্যানার্জির (Joy Banerjee) বিয়ের কথাবার্তা হয়েছিল। তবে কোনও এক অজানা কারণে দুজনের সম্পর্ক ভেঙ্গে যায়। তারপর থেকে চুমকির সাথে আর জুটি বাঁধতে দেখা যায়নি অভিনেতাকে। তবে অভিনেতার আফসোস ছিল, পেশা জীবনে ব্যক্তি গত জীবনের প্রভাব পড়তে না দিলেই ভালো হত। কারণ তাহলে আরও কিছু ছবিতে হয়তোজুটি বাঁধতে পারতেন দুজনে। অভিনেতা জয় ব্যানার্জি বিবাহিত জীবনও খুব সুখকর হয়নি। অভিনেতা বিয়ে করেছিলেন অনন্যা ব্যানার্জিকে। তবে সে বিয়ে টেকেনি, পরবর্তী কালে বিচ্ছেদ হয়ে যায়। দ্বিতীয়বার বিয়ে করেছিলে অঙ্কিতাকে। যদিও দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা জয়ের থেকে ৩০ বছরের ছোট ছিল। অভিনেতা এক সাক্ষাৎকারে বলেছিলেন ,অঙ্কিতা তাঁর সংসারকে সুন্দর ভাবে সামলাচ্ছেন।

স্ক্রিন শেয়ার (Joy Banerjee)
‘অপরূপা ‘ ছবির হাত ধরে অভিনয়ের জগতে পা দেন জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee)। এই ছবিতে অভিনেতার বিপরীতে অভিনয় করেছিলেন দেবশ্রী রায় (Debashree Roy)। জয় বন্দ্যোপাধ্যায় রোমান্টিক হিরো হিসেবে পরিচিত ছিলেন । তাঁর নরম মেজাজের সংলাপ, মুখের মিষ্টি হাসি , আর সরল অভিনয় দর্শকের মন কেড়ে নিয়েছিল। দেবশ্রী রায় , শতাব্দী রায় ,ইন্দ্রানী হালদার ,তাপস পাল প্রমুখের সাথে বহুবার স্ক্রিন শেয়ার করেছেন তিনি। অভিনেতা জয় ছিলেন সেই সময় তরুণ প্রজন্মের ক্রাশ । সময় ও পরিস্থিতির কারণে অভিনয় জগত থেকে তিনি দূরে সরে গেলেও তাঁর চরিত্র আজও দর্শকের মনে জীবন্ত।
আরও পড়ুন: Purba Bardhaman: দেবশালার অমর প্রেমকাহিনির অলিখিত সমাধি
অবদান
অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় ( Joy Banerjee) অভিনয় থেকে দূরে থাকলেও তাঁর অবদান বাংলা সিনেমার ইতিহাসে অবিচ্ছেদ্য। জয় বন্দ্যোপাধ্যায় আজও অনেকের কাছে ৯০ এর দশকের রোমান্টিক হিরো হিসেবেই স্মরণীয়। অভিনয় ও রাজনীতি দুই দিকে তাঁর অবদান অনেকখানি।



