Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতকে আশা দেখাচ্ছে হায়দরাবাদি তারকা শাটলার। ব্যর্থতা কাটিয়ে চার বছর পরে তিনি জায়গা করে নিয়েছেন শেষ ষোলোয় (PV Sindhu)।
বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রি-কোয়ার্টার ফাইনালে সিন্ধু (PV Sindhu)
বিশ্ব চ্যাম্পিয়নশিপে সবধরনের পদক রয়েছে সিন্ধুর। একটা সোনা, দুটো রুপো এবং দুটো ব্রোঞ্জ জেতেন। প্যারিসে তাঁকে কেন্দ্র করেই আশার আলো দেখছে ভারত। টুর্নামেন্টের শুরুতে তাকে একটু সমস্যায় মনে হলেও ধীরে ধীরে ছন্দে ফিরছেন পি ভি সিন্ধু। বুধবার প্যারিসে মালয়েশিয়ার লেটশানা কারুপথেভনকে হারিয়ে তৃতীয় রাউন্ডে অলিম্পিকের জোড়া পদকজয়ী (PV Sindhu)।
বিশ্ব চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় জায়গা করে নিয়েছেন সিন্ধু। শেষ বার ২০২১-এ কোয়ার্টার ফাইনাল খেলেছিলেন সিন্ধু। তারপর সেই ভাবে ম্যাচে জিততে না পারলেও হার মানেন নি তিনি। বরং বেছে নিয়েছেন কঠিন লড়াইকে। আর সেই লড়াকু মেজাজকেই সঙ্গী করে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি ভারতের আশার অন্যতম নাম।

স্ট্রেট গেম জিতেই শেষ ষোলোয় ছাড়পত্র সংগ্রহ করে নেন তিনি। ম্যাচের ফলাফল ছিল ২১-১৯ ও ২১-১৫। প্রথম গেমে পিছিয়ে থেকে দুরন্ত প্রত্যাবর্তন করেন তিনি। শুরুতে ১২-১৮ তে পিছিয়ে পড়েন সিন্ধু। সেখান থেকে মাত্র এক পয়েন্ট খোয়ান। টানা ৯ পয়েন্ট জিতে প্রথম গেম নিজের নাম করে নেন তারকা শাটলার। প্রথম দিকে ছন্দ হারাতে দেখলেও তারপর আর ছন্দ পতন হয় নি তারকা শাটলারের। কার্যত দ্বিতীয় গেমে তার সামনে দাঁড়াতেই পারে নি মালয়েশিয়ার প্রতিপক্ষ শাটলার। তাকে প্রায় উড়িয়ে ম্যাচ নিজের নাম কোন নেন সিন্ধু (PV Sindhu)।
আরও পড়ুন : Mamata Banerjee: “আমরা কাজ করি, দুষ্টুমি নয়”: উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী
২০২৫ সালের জাপান ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে যান হায়দরাবাদি তারকা শাটলার। এই বছরের শুরু থেকে সময়টা ভাল যাচ্ছিলো না সিন্ধুর। কিন্তু এই জয় তাকে পরের ম্যাচে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী করে তুলবে। এখন হায়দরাবাদি তারকা শাটলারের দিকে তাকিয়ে গোটা দেশ (PV Sindhu)।


