Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টেলিভিশনের জনপ্রিয় মুখ শ্বেতা ভট্টাচার্য (Shweta Bhattacharya) এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি শরীর দেখিয়ে কাজ করতে যান না। তাঁর বক্তব্য ছিল,” আমি শরীর বেচে রোজগার করতে আসেনি, প্রতিভা দেখিয়ে রোজগার করতে এসেছি।” এই মন্তব্য ঘিরে শুরু হয় প্রবল বিতর্ক। অনেকেই শ্বেতার এই অবস্থানকে প্রশংসা করলেও সোশ্যাল মিডিয়ায় একাংশ তাঁর বিরুদ্ধে কথা বলেন। এই বিতর্কের মাঝে শ্বেতার পাশে এসে দাঁড়ালেন প্রবীণ অভিনেত্রী। কোন অভিনেত্রী সমর্থন করলেন? কী বললেন শ্বেতার বক্তব্যের পক্ষে?
পাশে দাঁড়ানো (Shweta Bhattacharya)
যখন শ্বেতার বক্তব্যকে নিয়ে নানা রকম বিরূপ প্রতিক্রিয়া (Shweta Bhattacharya) দেখা দিয়েছে, অনেকটা বলা যেতে পারে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের (Shweta Bhattacharya) কথার অর্থ হয়তো অনেকেই সঠিক ভাবে না নিয়ে, অন্য ব্যাখ্যা দিতে চাইছেন । সেই সময় তাঁর পাশে এসে দাঁড়ালেন প্রবীণ অভিনেত্রী মমতা শঙ্কর (Mamata Shankar)। তিনি বলেন,” যদি মনে হয়, শ্বেতা হাত কাটা পোশাকে স্বচ্ছন্দ নয়, তাহলে ওর সেই অধিকার আছে পোশাকটি না পরার।” মমতা শঙ্কর (Mamata Shankar) মনে করেন ,পোশাক যদি অস্বস্তির কারণ হয়, তাহলে কাজের ক্ষেত্রে তা মনঃসংযোগ নষ্ট হতে পারে। আর এমন পরিস্থিতিতে অভিনেতা বা অভিনেত্রীর কাজের উপর তার প্রভাব পড়তে পারে।
প্রশংসা করা (Shweta Bhattacharya)
অভিনেত্রী মমতা শঙ্কর (Shweta Bhattacharya) আরও বলেন ,” যদি চরিত্রের প্রয়োজন হয়, তখন কেউ হয়ত সাহসী পোশাক পরবে। যখন তাঁর প্রয়োজন নেই, তখন জোর করে চাপিয়ে দেওয়া অনুচিত।” মমতা শঙ্করের কথায়, শ্বেতাকে বহু বছর ধরে তিনি চেনেন, একসাথে কাজও করেছেন। শ্বেতা খুব পরিশ্রমী ও প্রতিভাবান। আর শ্বেতার বক্তব্যকে সম্পূর্ণ সমর্থন করেন তিনি।
আরও পড়ুন: Daily Horoscope: বৃশ্চিক রাশিতে চন্দ্রের অবস্থান, কেমন কাটবে আজকের দিন?
নিজের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে এনে মমতা শঙ্কর (Mamata Shankar) বলেন,”মৃগয়া ছবিতে চরিত্রের খাতিরে ব্লাউজ ছাড়া শাড়ি পরে অভিনয় করেছিলাম। কারণ সেখানে সাঁওতাল নারীদের বাস্তবতা ফুটিয়ে তোলা জরুরী ছিল। আর সেটা ছিল চরিত্রের দাবি, জোর করে নয়।”শ্বেতার অনুরাগীরা মনে করছেন, শ্বেতার বক্তব্যকে ভুল ভাবে দেখানো হয়েছে, যার জন্য এত বিতর্কিত।
আত্মমর্যাদা ও পেশাদারিত্বর গুরুত্ব
অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের ( Shweta Bhattacharya) অবস্থান স্পষ্ট ভাবে বুঝিয়ে দেয়, অভিনয় জগতে শুধুমাত্র প্রতিভা নয়, আত্মমর্যাদা এবং পেশাদারিত্বও সমান গুরুত্বপূর্ণ। অনেক সময় অভিনেত্রীদের শরীরচর্চিত পোশাক পরতে চাপ দেওয়া হয়, যা অনেকেই চুপচাপ মেনে নেন । শ্বেতার মত সাহসী বক্তব্য সেই নীরবতাকে ভেঙে দেয়।
বর্ষিয়ান শিল্পীর সমর্থন
সবশেষে বলা যায়, মমতা শঙ্করের ( Mamata Shankar) মতো বর্ষিয়ান শিল্পীর সমর্থন শ্বেতার অবস্থানকে দৃঢ় করে তুলেছে। তিনি শুধুমাত্র একজন অভিনেত্রী নন, বরং একজন সচেতন শিল্পী ,তা আবারও প্রমাণ হল। এই বিতর্কে শ্বেতার বক্তব্য ও মমতা শঙ্করের সমর্থন, অভিনয় শিল্পে স্বাধীনতার প্রশ্ন তুলেছে,যা ভবিষ্যতে আরও শিল্পীদের উদ্বুদ্ধ করতে পারে, নিজেদের অবস্থান জানাতে।


