Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : আসন্ন এশিয়া কাপ শুরু হচ্ছে ৯ তারিখ থেকে। ভারত পাক মহারণ ১৪ সেপ্টেম্বর। তার আগে পুরো দমে প্রস্তুতিতে গম্ভীর বাহিনী (Asia Cup 2025)।
অনুশীলনে সূর্যকুমার যাদবরা (Asia Cup 2025)
হাতে আর মাত্র কিছুদিনের সময়। তারপরেই শুরু হচ্ছে প্রতিক্ষিত এশিয়া কাপ। যেখানে ভারত পাক দ্বৈরথ দেখা যাবে আরেকবার। ১৪ তারিখের সেই ম্যাচের দিকে তাকিয়ে আছে ক্রিকেট বিশ্ব। এশিয়া কাপেই ভারত টি টোয়েন্টি বিশ্বকাপের মহড়া সেরে ফেলতে চাইছে। সেই মতো দল ঘোষণাও করেছেন নির্বাচকারা। পাখির চোখ টি টোয়েন্টি বিশ্বকাপ (Asia Cup 2025)।
এশিয়া কাপের আগে শুক্রবার, আইসিসি অ্যাকাডেমিতে পুরোদমে নিজেদের প্র্যাক্টিস সারলেন সূর্যকুমার যাদব, যশপ্রীত বুমরা প্রমুখ। গত মাসে ইংল্যান্ড সফরের পর এই প্রথমবার গোটা ভারতীয় দলকে একসাথে অনুশীলনে দেখা গেল। অধিনায়ক সূর্যকুমার, সহ-অধিনায়ক শুভমন গিল, তিলক বর্মা, জীতেশ শর্মা, অভিষেক শর্মারা সকলেই দেখা গেল নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করতে এবং বড় টুর্নামেন্টের আগে নিজেদের ঝালিয়ে নিতে।

এর আগে সবাইকে দেখা যায় ফিটনেস পরীক্ষায় অংশ নিতে। সাধারণ ভাবে কোনও বড় টুর্নামেন্টের আগে ফিটনেস পরীক্ষার পর তারা কিছুদিন দেশের মাটিতে অনুশীলন করেন এবং তারপর পাড়ি দেন বিদেশে। তবে এবার সেরকমটা হয় নি। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে বিসিসিআইয়ের তরফে কোনও অনুশীলন শিবির করা হয় নি। বরং পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সরাসরি মরুদেশে পাড়ি দিয়েছিল ভারতীয় দল। এবার সেই প্রস্তুতিতেও নেমে পড়লো ‘মেন ইন ব্ল’ (Asia Cup 2025)।
আরও পড়ুন: Jeet-Tota: মুখোমুখি সংঘর্ষে জিৎ-টোটা, নতুন ঝড় টলিউডে!
করা অনুশীলনের মাঝে বুমরা, গিলদের পাওয়া গেল বেশ হালকা মেজাজে। নিজেদের মধ্যে হাসিঠাট্টা করতেও দেখা গেছে তাদের। টোন যেতে বুমরা আর গিলের প্রতিদ্বন্দ্বতাও চোখে পড়েছে। সঞ্জু স্যামসন বেশ কয়েক দফায় নেটে ব্যাটিং করেন। তার পাশাপাশি ব্যাটিং এবং কিপিং অনুশীলন করতে দেখা যায় জীতেশ শর্মাকেও। তাছাড়া ব্যাটিং এবং বোলিংয়ে ঘাম ঝরাতে দেখা গেছে অভিষেক শর্মাকে। ভারতীয় শিবিরের করা অনুশীলনে যেমন নজরে এশিয়া কাপ তেমনই পাশাপাশি টার্গেট টি টোয়েন্টি বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপের আগে কোনও রকম খামতি রাখতে চাইছে না টিম ইন্ডিয়া (Asia Cup 2025)।


