Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক (Flim On MOdi) সিবিএসই (CBSE), কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (KVS) এবং নবোদয় বিদ্যালয় সমিতি (NVS)-কে নির্দেশ দিয়েছে, আগামী ১৭ দিন স্কুলে ছাত্রছাত্রীদের দেখাতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছেলেবেলার কাহিনিকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘চলো জীতে হ্যায়’। নির্দেশ অনুসারে, ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এই বিশেষ প্রদর্শনী চলবে ২ অক্টোবর পর্যন্ত।
ছবির বিষয়বস্তু ও উদ্দেশ্য (Flim On MOdi)
‘চলো জীতে হ্যায়’ ছবিতে প্রধানমন্ত্রী মোদির (Narendra Modi) ছোটবেলার নানা ঘটনা তুলে ধরা হয়েছে(Flim On MOdi)। নির্মাতাদের দাবি, স্বামী বিবেকানন্দের মূল্যবোধ দ্বারা অনুপ্রাণিত এই ছবির মূল বার্তা— “নিজের জন্য নয়, পরের জন্য বাঁচাই জীবনের আসল মানে।”
শিক্ষা মন্ত্রকের মতে, এই ছবি ছাত্রছাত্রীদের মধ্যে চরিত্রগঠন, দায়িত্ববোধ, সহানুভূতি ও আত্মবিশ্লেষণের মতো গুণাবলি গড়ে তুলতে সাহায্য করবে।
প্রেরণা অভিযান ও জন্মদিন উপলক্ষ্যে আয়োজন(Flim On MOdi)
প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে নানা উদ্যোগ নিয়েছে কেন্দ্র(Flim On MOdi)। সেই পরিপ্রেক্ষিতেই শুরু হয়েছে ‘প্রেরণা অভিযান’, যা চালু হয়েছে গুজরাতের ঐতিহাসিক বর্নাক্যুলর স্কুল অফ বডনগর থেকে—এটাই ছিল নরেন্দ্র মোদীর প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। ‘প্রেরণা’ অভিযানের একটি অঙ্গ হিসেবেই সিবিএসই-সহ সংশ্লিষ্ট স্কুলগুলোতে ‘চলো জীতে হ্যায়’ দেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
আরও পড়ুন : Stubble Burning : ফসলের গোড়া পোড়ানো নিয়ে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের
জাতীয় স্বীকৃতি পাওয়া সিনেমা(Flim On MOdi)
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি ইতিমধ্যেই শ্রেষ্ঠ নন-ফিচার ফিল্ম বিভাগে জাতীয় পুরস্কার অর্জন করেছে(Flim On MOdi)। এবার নতুন করে তা স্কুল শিক্ষার পাঠ্য বহির্ভূত অনুপ্রেরণার অংশ হয়ে উঠতে চলেছে। শুধু স্কুল নয়, ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন সিনেমা হলেও এই ছবি প্রদর্শিত হবে।

আরও পড়ুন : Tejas Fighter Jets : বায়ুসেনা হাতে পাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি আরও ‘তেজস’ যুদ্ধ বিমান
প্রধানমন্ত্রী মোদীর ছেলেবেলার কাহিনি অবলম্বনে তৈরি ‘চলো জীতে হ্যায়’ ছবিকে শিক্ষার সহায়ক উপকরণ হিসাবে ব্যবহার করতে চাইছে কেন্দ্র। সরকারের মতে, এই উদ্যোগে ছাত্রছাত্রীরা দেশসেবার মূল্যবোধে উদ্বুদ্ধ হবে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শিক্ষা ব্যবস্থায় এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে বিতর্কও উসকে দিতে পারে।
প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে নানা উদ্যোগ নিয়েছে কেন্দ্র(Flim On MOdi)। সেই পরিপ্রেক্ষিতেই শুরু হয়েছে ‘প্রেরণা অভিযান’, যা চালু হয়েছে গুজরাতের ঐতিহাসিক বর্নাক্যুলর স্কুল অফ বডনগর থেকে—এটাই ছিল নরেন্দ্র মোদীর প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। ‘প্রেরণা’ অভিযানের একটি অঙ্গ হিসেবেই সিবিএসই-সহ সংশ্লিষ্ট স্কুলগুলোতে ‘চলো জীতে হ্যায়’ দেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।


