Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: GK Energy-র নতুন আইপিও আসছে বাজারে। সেই নিয়ে উৎসাহ রয়েছে লগ্নিকারীদের মধ্যে (IPO)। কতটা লাভজনক হতে পারে এই সংস্থার আইপিও?
নতুন আইপিও নিয়ে ইতিমধ্যেই চর্চা চলছে (IPO)
এই সংস্থার IPO-র সাবস্ক্রিপশন শুরু হচ্ছে শুক্রবার থেকে। এই সাবস্ক্রিপশন চলবে পরের সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত। অর্থাৎ পরের মঙ্গলবার পর্যন্ত লগ্নিকারীরা পাচ্ছেন এই আইপিও-তে বিনিয়োগের সুযোগ। জিকে এনার্জি লিমিটেড বাজার থেকে ৪৬৪ কোটি ২৬ লক্ষ টাকা তুলবে। বিগত কিছু সপ্তাহে IPO-তে ইনভেস্ট করা লগ্নিকারীদের জন্য লাভজনক প্রমাণিত হয়েছে (IPO)। এই সংস্থার আইপিও-তে লগ্নি করা কতটা লাভজনক হবে সেই বিষয়ে কী জানালেন মার্কেট বিশেষজ্ঞরা?
এই সংস্থা সোলার পাওয়ার্ড এগ্রিকালচারাল ওয়াটার পাম্পের ইপিসি সার্ভিস দেয়। কেন্দ্রীয় সরকারের পিএম কুসুম স্কিমেরও অধীনেও কাজ করে জিকে এনার্জি লিমিটেড। এই সংস্থা ২০২২ থেকে ২০২৫ সালের জুলাই মাস পর্যন্ত প্রায় ৬২ হাজার ৫৫৯টি পাম্প বসিয়েছে। যার মধ্যে বেশিভাগই মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে। ব্যবসার উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে বিগত কয়েক বছরে। ২০২৩ অর্থবর্ষে ২৮৫ কোটি টাকা রেভিনিউ ছিল এই সংস্থার। যা ২০২৫ সালে বেড়ে হয় ১ হাজার ৯৫ কোটি টাকা (IPO)।

আরও পড়ুন: KP Sharma Oli: নেপাল তাণ্ডবের সময় কোথায় ছিলেন প্রধানমন্ত্রী?
GK Energy আইপিও-র মাধ্যমে বাজার থেকে তুলবে ৪৬৪ কোটি ২৬ লক্ষ টাকা। যার মধ্যে থেকে ৪০০ কোটি টাকা উঠে আসবে ২ কোটি ৬১ লক্ষ ফ্রেশ শেয়ার ইস্যুর মাধ্যমে। বাকি ৬৪ কোটি ২৬ লক্ষ টাকা শেয়ার-ফর-সেলের মাধ্যমে তুলবে এই সংস্থা। প্রতি শেয়ারের প্রাইস ব্র্যান্ড ১৪৫ থেকে ১৫৩ টাকা। সংস্থার আইপিও লট তৈরি হয়েছে ৯৮টি শেয়ার নিয়ে। আগামী ২৬ সেপ্টেম্বর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ও বম্বে স্টক এক্সচেঞ্জে এই সংস্থার আইপিও লিস্টিং হবে।
GK Energy-র আইপিও সাবস্ক্রিপশন শুরুর দিনেই জিএমপি রয়েছে ৩০ অর্থাৎ ইস্যু প্রাইসের থেকে ৩০ টাকা বেশি দামে লিস্টিং হতে পারে সংস্থার এই স্টকের। যদি তাই হয় তবে প্রায় ২০ শতাংশের কাছাকাছি দাম বাড়তে পারে এই স্টকের। বাজার এক্সপার্টদের মতে ব্যবসার বৃদ্ধি আকর্ষণয়ী হলেও এই স্টকে লগ্নির ঝুঁকিও রয়েছে বলে জানিয়েছেন তারা। সে জন্য এই ধরণের স্টকে দীর্ঘমেয়াদি লগ্নির পরামর্শ দিয়েছেন মার্কেট এক্সপার্টরা (IPO)।
(বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


